Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'তৃণমূল হারেনি, হারানো হয়েছে', ফের কারচুপির অভিযোগ মমতার

'তৃণমূল হারেনি, হারানো হয়েছে', ফের কারচুপির অভিযোগ মমতার

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের তিন সপ্তাহ পর ফের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফলতা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস নির্বাচনে হারেনি, বরং পরিকল্পিতভাবে তাঁদের হারানো হয়েছে। নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মমতার কথায়, 'মানুষ আমাদের ভোট দিয়েছে। কিন্তু ভোটের নামে প্রহসন হয়েছে।' ভবানীপুর কেন্দ্র নিয়েও গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, 'ভবানীপুরে কী ভাবে জিতেছেন, সেটা আদালতে বলব। সাহস থাকলে ইভিএমের ফরেন্সিক রিপোর্ট করান।'

Advertisement

তৃণমূলনেত্রীর দাবি, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। পাশাপাশি রিগিং, ডেটা হ্যাকিং এবং গণনাকেন্দ্রে অনিয়মের অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপির লোকেরা সিআরপিএফের পোশাক পরে কাউন্টিং হলে ঢুকে পড়েছিল।

Advertisement

ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়েও সরব হন মমতা। তাঁর অভিযোগ, তৃণমূল নেতা-কর্মীদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে এবং হাজার হাজার পার্টি অফিস দখল করা হয়েছে। তবে বিজেপির দাবি, মানুষ গণতান্ত্রিকভাবেই তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman