ডিসান হাসপাতাল বিশ্ব ক্যানসার দিবস ২০২৫ উদযাপন করল মিউসিক থেরাপি ও সচেতনতা উদ্যোগের মাধ্যমে। শ্রাবণী দাশগুপ্ত। ভিশন হাসপাতাল উদযাপন করলো বিশ্ব ক্যান্সার দিবস মিউজিক থেরাপি সংযোজন করে সমন্বিত ক্যানসার চিকিৎসার পথে এক নতুন দিগন্ত, ক্যানসার জয়ীদের সম্মাননা ও সচেতনতার বার্ত এবছরের বিশ্ব ক্যানসার দিবসের বৈশ্বিক থিম ‘United by Unique’— যা ক্যানসার রোগী ও বীরযোদ্ধাদের পৃথক কিন্তু সংযুক্ত লড়াইকে উদযাপন করে। অনুষ্ঠানের সূচনা হয় অনকোলজি বিভাগে বেলুন ওড়ানোর মাধ্যমে, এরপর মেডিক্যাল অনকোলজিস্ট ডাঃ দেবান্তি ব্যানার্জি স্বাস্থ্যসচেতনতা সম্পর্কিত বক্তব্য প্রদান করেন। ক্যানসার জয়ী ও চিকিৎসাধীন রোগীরা তাঁদের অনুপ্রেরণামূলক জীবন যাত্রার ও মানসিক দৃঢ়তার কথা তুলে ধরল এই বিশেষ আয়োজনে মূল আকর্ষণ ছিল মিউসিক থেরাপির আনুষ্ঠানিক সূচনা, যা ডিসান হাসপাতালের সমন্বিত ক্যানসার চিকিৎসা উদ্যোগের এক গুরুত্বপূর্ণ সংযোজন।
স্বপ্না দে, যিনি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন, বলেন, "মিউসিক ও কবিতা হৃদয়ের ভাষা। এটি জীবন, সাহস ও সংগ্রামের কথা বলে। আমাদের সুর ও আবৃত্তির মাধ্যমে ক্যানসার যোদ্ধাদের মনে আমরা আশা ও শক্তি জোগানোর প্রয়াস । ভিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাজল দত্ত হাসপাতালের সামগ্রিক ক্যানসার চিকিৎসা উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, "ডিসান হাসপাতালে আমরা সর্বদাই রোগীকে প্রধান্য দিই। ক্যানসার চিকিৎসা শুধুমাত্র শারীরিক নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানসিক ও আত্মিক শক্তির চর্চাও। মিউসিক থেরাপিকে আমাদের সমন্বিত ক্যানসার চিকিৎসার অংশ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আমাদের রোগীদের আবেগগত ও মানসিক সমর্থন দেবে। 'ভোরের পাখি'-র সঙ্গে যৌথভাবে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ— মেডিক্যাল অনকোলজিস্ট ডাঃ দেবান্তি ব্যানার্জি, ডাঃ শ্রেয়া মল্লিক, ডাঃ দেবজ্যোতি মজুমদার; নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মনোরঞ্জন পি চৌহান ও ডাঃ শ্রেয়া ঘোষ; রেডিয়েশন অনকোলজিস্ট ডাঃ শ্রেয়া চ্যাটার্জি ও ডাঃ শর্মিষ্ঠা রায়; হেড অ্যান্ড নেক সার্জন ডাঃ রামানুজ ঘোষ এবং অনকো সার্জন ডাঃ সমুজ্জ্বল দাস, ডাঃ অভিজিৎ মণ্ডল ও ডাঃ ঈপ্সিতা মিশ্র।

