দাবার চালেই ফিরবে স্নায়ুর সতেজতা,
বলছেন স্নায়ু বিশেষজ্ঞরা
শীতল মস্তিষ্কে ঠান্ডা স্নায়ুর লড়াই দাবা। ৩২ গুটির ৬৪ খোপ শুধু আপনাকে শেখাবে, হারার আগে মাটি কামড়ে পড়ে থেকে হার না মানতে। মস্তিষ্কের কোষগুলো কী আরও কিছুটা সচল হয় দাবার চালে! আর বয়স্কদের স্মৃতি ধরে রাখতে রাজা উজির হাতি ঘোড়ার লড়াইতে যুক্ত করে দেওয়া বোধয় ওষুধের পাশাপাশি নার্ভ সতেজ রাখতে অনেক উপকার করে, বলছে বর্তমান স্নায়ুবিজ্ঞান। ফলে এই সুন্দর ভাবনাকে সামনে রেখে কলকাতার বাইপাসের ধারে অভিদিপ্তা-১ আবাসনের এইচআইজি ক্লাব হাউসে হয়ে গেল একদিনের র্যাপিড দাবা প্রতিযোগিতা। বিশিষ্ট নিউরো চিকিৎসক ডা.কৌশিক শীলের উদ্যোগে মস্তিষ্ক সচল রাখা ও একাকীত্ব থেকে বেরিয়ে আসার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

(ছবিতে বাঁদিক থেকে ডঃ কৌশিক শীল, অনির্বাণ মুখার্জি, কাঞ্চন দাশগুপ্ত ও জয়ন্ত সরকার)
#Chess Tournament #Chess championship #Neurological disease #neurologicaldisorder #Neurology