Dailyhunt
Dr Ratul Datta 2 years ago
দাবার চালেই ফিরবে স্নায়ুর সতেজতা,
বলছেন স্নায়ু বিশেষজ্ঞরা

শীতল মস্তিষ্কে ঠান্ডা স্নায়ুর লড়াই দাবা। ৩২ গুটির ৬৪ খোপ শুধু আপনাকে শেখাবে, হারার আগে মাটি কামড়ে পড়ে থেকে হার না মানতে। মস্তিষ্কের কোষগুলো কী আরও কিছুটা সচল হয় দাবার চালে! আর বয়স্কদের স্মৃতি ধরে রাখতে রাজা উজির হাতি ঘোড়ার লড়াইতে যুক্ত করে দেওয়া বোধয় ওষুধের পাশাপাশি নার্ভ সতেজ রাখতে অনেক উপকার করে, বলছে বর্তমান স্নায়ুবিজ্ঞান। ফলে এই সুন্দর ভাবনাকে সামনে রেখে কলকাতার বাইপাসের ধারে অভিদিপ্তা-১ আবাসনের এইচআইজি ক্লাব হাউসে হয়ে গেল একদিনের র‍্যাপিড দাবা প্রতিযোগিতা। বিশিষ্ট নিউরো চিকিৎসক ডা.কৌশিক শীলের উদ্যোগে মস্তিষ্ক সচল রাখা ও একাকীত্ব থেকে বেরিয়ে আসার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ডিমেনশিয়া, অ্যালজাইমার ইত্যাদি রোগ থেকে মুক্তির জন্য দাবার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তিনি। কর্পোরেট হাউসের বিভিন্ন কর্তাব্যক্তিসহ ছাত্রছাত্রী, গৃহবধুরাও দাবায় অংশগ্রহণ করেন। ছিলেন চেসমেটের অনির্বাণ মুখার্জি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দাবার প্রশিক্ষক জয়ন্ত সরকার, কাঞ্চন দাশগুপ্ত প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন জিৎ দাস, রিয়াংশ জাগনানী ও আদ্রিতা মিত্র। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে সকলের নজর কাড়েন ৬ বছরের নীলপ্রভ মিত্র। এগিয়ে আসুন। দাবা খেলুন। স্নায়ুকে অতিরিক্ত সচল রাখুন। এই ছিল উদ্যোক্তাদের সকলের আবেদন।
(ছবিতে বাঁদিক থেকে ডঃ কৌশিক শীল, অনির্বাণ মুখার্জি, কাঞ্চন দাশগুপ্ত ও জয়ন্ত সরকার)
#Chess Tournament #Chess championship #Neurological disease #neurologicaldisorder #Neurology
Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Dr Ratul Datta