Dailyhunt
7000mAh ব্যাটারি সহ Realme আনল সস্তা 5G স্মার্টফোন, দাম 13499 টাকা থেকে শুরু

7000mAh ব্যাটারি সহ Realme আনল সস্তা 5G স্মার্টফোন, দাম 13499 টাকা থেকে শুরু

Digit 2 weeks ago

রিয়েলমি ভারতীয় বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন Realme Narzo 100 Lite 5G লঞ্চ করেছে। রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট এবং 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। আসুন রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের ভারতীয় দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Realme Narzo 100 Lite 5G ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 13,499 টাকা, 4GB+128GB স্টোরেজের দাম 14,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজের দাম 16,499 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি রিয়েলমির অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট Amazon সহ রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে। রিয়েলমি ফোনটি 21 এপ্রিল থেকে কেনা যাবে।

এই ফোনটি ফ্রস্ট সিলভার এবং থান্ডার ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে, গ্রাহকরা এই ফোন কেনার ক্ষেত্রে 1500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

এবারে ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট ফোনে দেওয়া হয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ 6.9 ইঞ্চির LCD ডিসপ্লে, 900 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার দিতে নারজো 100 লাইট 5জি ফোনটি 7000mAh ব্যাটারি সহ আসে যা 2 দিন পর্যন্ত চলবে বলে দাবি করেছে কোম্পানি। পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি নারজো 100 লাইট ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। ফোনে 5300mm² এয়ারফ্লো ভিসি কুলিং সিস্টাম সহ আসে। এই স্মার্টফোন Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI-তে চলে।

ক্যামেরার সেটআপের কথা বলতে গেলে, রিয়েলমি নারজো 100 লাইট ফোনে 13MP প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। নারজো 100 লাইট 5জি ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি Armorshell প্রোটেকশন সহ আসে।

Read more news like this on www.digit.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Digit Bangla