Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বৃষ্টিতে বহুতলের জন্য কেটে রাখা গর্তে ধস, বিপজ্জনক অবস্থায় দু'টি বাড়ি

বৃষ্টিতে বহুতলের জন্য কেটে রাখা গর্তে ধস, বিপজ্জনক অবস্থায় দু'টি বাড়ি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ সেপ্টেম্বর: ফ্ল্যাট তৈরির জন্য দীর্ঘদিন আগে কেটে রাখা হয়েছিল মাটি। কিন্তু নির্মাণকাজ এগোয়নি। বর্ষার বৃষ্টিতে সেই কাটা অংশে জল ঢুকে আলগা হয়ে যায় মাটি। ধস নামায় বিপদের মুখে পড়েছে প্লটের পিছনে থাকা দু'টি বাড়ি। আতঙ্কে কার্যত ঘরছাড়া একটি পরিবার। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্লটে ফ্ল্যাট তৈরির উদ্দেশ্যে বেশ কিছুটা এলাকা জুড়ে মাটি কেটে গর্ত করা হয়। টানা বৃষ্টির পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। গর্তে বৃষ্টির জল ঢুকে পাশের মাটি আলগা হয়ে যায়। এরপর ধীরে ধীরে প্লটের পিছনের দিকে মাটি বসতে শুরু করে। তার জেরেই বিপদের মুখে পড়ে পিছনে থাকা দু'টি বাড়ি।

বাড়ির পিছনের মাটি সরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে দুই পরিবারে। তার মধ্যে একটি বাড়ি মাটির গাঁথনির হওয়ায় উদ্বেগ আরও বেশি। বাড়ির পিছনের অংশ বসে যাওয়ার পর পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হঠাৎ বাড়ি ছাড়তে হওয়ায় প্রয়োজনীয় জিনিসপত্রও অনেকটা ঘরে রয়ে গিয়েছে। চোখের সামনে বাড়ির পিছনের মাটি সরে যেতে দেখে কার্যত দিশেহারা পরিবার। তাঁদের আশঙ্কা, ফের মাটি ধসে পড়লে বাড়ির আরও অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহবধূ কাজল মুখোপাধ্যায় বলেন, 'আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি। বাড়ির পিছনের দিকের অংশ বসে গেছে। বিপজ্জনকভাবে প্লটটি কেটে রাখার জন্য এইরকম অবস্থা হয়েছে। এখন আমরা কোথায় যাব, কী করব, খুঁজে পাচ্ছি না।' স্থানীয়দের অভিযোগ, বর্ষার আগে থেকেই বিষয়টি নিয়ে আশঙ্কা ছিল তাঁদের। টানা বৃষ্টিতে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের দাবি, প্রমোটারের দায়িত্বজ্ঞানহীন কাজের চরম খেসারত দিতে হচ্ছে তাঁদের। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তা না হলে ধস আরও বড় বিপদ ডেকে আনতে পারে।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan