Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতা হাইকোর্টে শিশুর অধিকার ও অভিভাবকত্ব নিয়ে বিশেষ প্রশিক্ষণ, অংশ নিলেন শতাধিক মিডিয়েটর

কলকাতা হাইকোর্টে শিশুর অধিকার ও অভিভাবকত্ব নিয়ে বিশেষ প্রশিক্ষণ, অংশ নিলেন শতাধিক মিডিয়েটর

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট: শিশুদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা এবং পারিবারিক বিরোধের দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে শনিবার কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হল একটি বিশেষ পরিচিতিমূলক অধিবেশন। হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির বিষয় ছিল 'শিশুর সঙ্গে সাক্ষাতের অধিকার, অভিভাবকত্ব নির্দেশিকা এবং প্যারেন্টিং প্ল্যান' । সহযোগিতায় ছিল 'আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস'।

কলকাতা হাইকোর্টের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক প্রশিক্ষিত মিডিয়েটর অংশ নেন। তাঁদের সামনে শিশু-কেন্দ্রিক পারিবারিক বিরোধ নিষ্পত্তির আইনি ও ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির সদস্য-সচিব সুদীপ ব্যানার্জি। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মধুমতী মিত্র, প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন-সহ বিশিষ্ট আইনজীবী ও আইন বিশেষজ্ঞরা।

শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ

হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড. শুভাশিস মুহুরি জানান, দীর্ঘদিন ধরে বিচারাধীন পারিবারিক মামলাগুলির দ্রুত আপস-মীমাংসা এবং শিশুদের অধিকার সুরক্ষিত রাখতে মিডিয়েটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই শিশুদের হেফাজত, সাক্ষাতের অধিকার এবং প্যারেন্টিং প্ল্যান সংক্রান্ত আইনি নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় মিডিয়েশন কমিটির কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন। আয়োজকদের আশা, এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং শিশুদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan