Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর 'পোস্ট'! দুর্গাপুরে গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর 'পোস্ট'! দুর্গাপুরে গ্রেফতার যুবক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বেনাচিতির মসজিদ মহল্লা এলাকা থেকে মহম্মদ আশরাফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ।

ধৃত যুবক তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তবে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মহম্মদ আশরাফ তাঁর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। অভিযোগ, ওই পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এছাড়াও একটি নির্দিষ্ট এলাকা সম্পর্কেও বিতর্কিত মন্তব্য রয়েছে বলে অভিযোগ উঠেছে। (পোস্টের সত্যতা যাচাই করেনি 'দুর্গাপুর দর্পণ')।

এই পোস্ট নজরে আসার পর স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সামাজিক মাধ্যমের পোস্ট, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করে।

তদন্তের পর পুলিশ মহম্মদ আশরাফকে গ্রেপ্তার করে। শনিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

দুর্গাপুরে অটোচালকদের সতর্ক করল ট্রাফিক পুলিশ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা

লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন

পুলিশের এক আধিকারিক জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পোস্টটি কী উদ্দেশ্যে করা হয়েছিল, সেটি অন্য কারও প্ররোচনায় বা সহযোগিতায় তৈরি হয়েছিল কি না, এবং ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan