Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে চারটি পদক জয় করল দুর্গাপুরের আরাধ্যা

তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে চারটি পদক জয় করল দুর্গাপুরের আরাধ্যা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ অক্টোবর: বিশ্বমঞ্চে ফের নজর কাড়ল দুর্গাপুরের খুদে কিকবক্সার। উজবেকিস্তানের তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে ৬টি ইভেন্টে লড়ে ১টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ—মোট ৪ পদক জিতল দুর্গাপুরের ১০ বছরের আরাধ্যা ধীবর। ১৩ থেকে ১৮ অক্টোবর আয়োজিত এই বিশ্বকাপে বিশ্বের প্রায় ৫০টি দেশের ৩,০৪৩ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

প্রতিযোগিতা শুরুর আগে আরাধ্যাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

১৩ অক্টোবর থেকে তাসখন্দে শুরু হয়েছে এই বিশ্বকাপ। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। উজবেকিস্তান ছাড়াও রাশিয়া, পোল্যান্ড, ইতালি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চিন-সহ বিশ্বের প্রায় ৫০টি দেশের মোট ৩,০৪৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ভারত থেকে যোগ দিয়েছেন ১৯ জন প্রতিযোগী। প্রতিযোগিতার ইয়াঙ্গার বিভাগে লড়াই করে চারটি পদক জিতে নজর কেড়েছে আরাধ্যা।

আরাধ্যার প্রশিক্ষক ঈশ্বর জানান, বিশ্বকাপের কথা মাথায় রেখে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে কঠোর অনুশীলনের মাধ্যমে আরাধ্যা নিজেকে পদক জয়ের উপযুক্ত করে তুলেছে। তার এই সাফল্যে তাঁরা সকলেই গর্বিত বলে জানিয়েছেন প্রশিক্ষক। এই প্রথম নয়, এর আগেও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছে দুর্গাপুরের এই খুদে ক্রীড়াবিদ। ২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে দু'টি সোনার পদক জিতেছিল আরাধ্যা।(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan