Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ঐকমত্য ছাড়াই শেষ হলো কপ-৩১

ঐকমত্য ছাড়াই শেষ হলো কপ-৩১

DW 13 hrs ago
জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে মতানৈক্যে ভেস্তে গেল কপ-৩১, বাংলাদেশে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট, অ্যামেরিকায় শিখ নেতা হত্যার ষড়যন্ত্র, ভারতীয়র কারাদণ্ড...আরো খবর এখানে। চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ বাংলাদেশে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট শি-ট্রাম্প-পুটিনের ত্রিপাক্ষিক সম্মেলনে যা হলো ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপও অংশ নেবে: ম্যার্ৎস ভারতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অ্যাকভান, এক মাসে তৃতীয় বাংলাদেশে সাবেক মন্ত্রী দোলন গ্রেপ্তার, আটক অভিনেতা তমাল ডাকসুর মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন দর্শনার্থীর ফেলে দেওয়া টুপি গিলে মৃত্যু জলহস্তী ফিওনার জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে মতানৈক্যে ভেস্তে গেল কপ-৩১ জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধের জেরে ঐকমত্য ছাড়াই শেষ হয়ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর।
তুরস্কে দুই সপ্তাহের এই আয়োজন শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে বন্ধ করা হবে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভুক্তভোগী দেশগুলোকে কীভাবে অর্থায়ন করা হবে, সে বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো একমত হতে পারেনি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রায় দুই দিন অতিরিক্ত আলোচনার পরও তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত জলবায়ু আলোচনা ভেস্তে গেল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন কয়েকটি দেশ প্রস্তাবিত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছে।

দুই সপ্তাহের দর কষাকষির পর কপের সভাপতি প্রস্তাবিত ‘আন্তালিয়া চুক্তি' উপস্থাপন করেন। তবে ইইউ জানায়, তারা এই চুক্তিকে সমর্থন করতে পারবে না, কারণ এটি বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রস্তাবিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছে পানামাও। দেশটি একে জলবায়ু সংকট মোকাবিলার ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার শামিল বলে আখ্যা দিয়েছে।

তাদের দাবি বিশ্বের দেশগুলো ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা ধরে রাখার লক্ষ্য অর্জনে যে ব্যর্থ হয়েছে, সেটিও চুক্তিতে স্পষ্টভাবে স্বীকার করতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের সংকটে থাকা মার্শাল দ্বীপপুঞ্জ প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে বলেছে, "জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করবো না।'' রাশিয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে দ্রুত বন্ধের বিষয়ে কোনো শব্দ যুক্ত করা হয়নি। সমর্থন করেছে পাকিস্তান ও ঘানাও। বিস্তারিত এই প্রতিবেদনে: শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ বাংলাদেশের হাইকোর্টের ১৬ বছর বা এর কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা তৈরি করতে সরকারকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।

এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে হবে। একটি রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। টেলিযোগাযোগ, শিশুবিষয়ক, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের সচিব ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ কমিটি গঠনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তারা।

একইসঙ্গে, ১৬ বছর বা তার কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এফএস/এডিকে (দ্য ডেইলি স্টার) শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের কারাদণ্ড নিউ ইয়র্কে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপাতবন্ত সিং পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রের অপরাধে শুক্রবার এক ভারতীয় নাগরিককে ১৯ বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছ মার্কিন আদালত। ৫৫ বছর বয়সি নিখিল গুপ্তা ফেব্রুয়ারি মাসে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে খুনি নিয়োগ,হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আদালতে স্বীকার করেন।

বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে আদালতে নিখিল বলেন, ''আমি মি. পান্নুনের কাছে ক্ষমা প্রার্থনা করছি''। বিচারক ভিক্টর মারেরো জানিয়েছেন, সাজা শেষ হওয়ার পর নিখিল গুপ্তকে ভারতে ফেরত পাঠানো হবে। সরকারি আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারত সরকারের একজন কর্মকর্তা নিখিল গুপ্তকে এই কাজে নিয়োগ করেছিলেন।

তবে সেই সরকারি কর্মকর্তা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। নিখিল গুপ্তা ১৫ হাজার ডলার দিয়ে এমন একজনকে খুনি হিসবে ভাড়া করেছিলেন যিনি আসলে ছিলেন মার্কিন এজেন্ট। এই মামলায় নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে যে, ২০২৩ সালের জুনে ক্যানাডায় হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের পরদিন নিজ্জারও 'তাদের লক্ষ্যবস্তু ছিলেন' বলে নিখিল গুপ্ত তার এজেন্টকে বলেছিলেন। তবে নিখিল গুপ্তার আইনজীবী ইসাবেল কার্শনার দাবি করেছেন, নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে তার মক্কেলের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ''এই পুরো পরিকল্পনার মূল হোতা যে তিনি (নিখিল গুপ্তা) নন, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।'' ক্যানাডাও নিজ্জার হত্যাকাণ্ডের পেছনে ভারতের জড়িত থাকার অভিযোগ করেছে, তবে ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করেছিল। এরপর দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লি পান্নুনকে একজন 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করেছে।

'শিখস ফর জাস্টিস' নামক সংগঠনের নেতা পান্নুন, নিখিল গুপ্তাকে কেবল একজন মাঠপর্যায়ের কর্মী হিসেবে অভিহিত করেছেন। আদালতের বাইরে তিনি বলেন, ''যদি আমাকে ভারতের গুলির মুখোমুখি হতে হয়, তবে আমি তার জন্য প্রস্তুত আছি''। এসএইচ/এডিকে শি-ট্রাম্প-পুটিনের ত্রিপাক্ষিক সম্মেলনে যা হলো চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক নজিরবিহীন ত্রিপাক্ষিক সম্মেলন। বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ‘খোলামেলা ও অকপট’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। বৃহস্পতিবার চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের সামরিক শক্তিধর তিন দেশের নেতাদের এই নজিরবিহীন বৈঠক অনুষ্ঠিত হয় ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে। শি জিনপিং বৈঠকটিকে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করেন।

তিনি জানান, বিশ্বের শাসনব্যবস্থা, পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠক শেষে প্রকাশিত ‘শান্তি ঘোষণা’য় রাশিয়ার ইউক্রেন যুদ্ধ কিংবা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরান যুদ্ধের কোনো উল্লেখ ছিল না। এর পরিবর্তে তিন নেতা জাতিসংঘের সংস্কার, আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা সীমিত করা এবং পারমাণবিক যুদ্ধ এড়িয়ে চলার অঙ্গীকার নিয়ে আলোচনার কথা জানিয়েছেন। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতিও তারা দেন।

এই সম্মেলন আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। আশঙ্কা করা হচ্ছে, বেইজিং, ওয়াশিংটন ও মস্কো নিজেদের প্রভাব আরো বাড়িয়ে আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করতে পারে। বৈঠক শেষে শি জিনপিংট্রাম্প ও পুটিনের সঙ্গে আলোচনাকে ‘ইতিবাচক, গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। অন্যদিকে, ট্রাম্প এই সম্মেলনকে ‘ইতিহাস সৃষ্টিকারী’ বলে মন্তব্য করেন।

তবে ইউক্রেন ও ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংঘাত নিয়ে ঘোষণায় কোনো সুস্পষ্ট অবস্থান না থাকায় এই সম্মেলনের বাস্তব অর্জন কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এসজি/জিএইচ (রয়টার্স, এপি) ভারতে অ্যাকভানের ল্যান্ডফল শুরু, এক মাসে তৃতীয় ঘূর্ণিঝড় শুক্রবার ওড়িশায় ল্যান্ডফল শুরু হলো ঘূর্ণিঝড় অ্যাকভানের। এই নিয়ে একমাসের কম সময়ে তিনটি ঘূর্ণিঝড় ভারতের উপকূলে আছড়ে পড়লো। ভুবনেশ্বরের আবহাওয়া অফিসের ডিরেক্টর মনোরমা মহান্তি জানিয়েছেন, অ্যাকভানের ল্যান্ডফল সাত থেকে আটঘণ্টা পর্যন্ত চলবে।

ইতিমধ্যেই ওড়িশার উপকূলের এলাকাগুলিতে প্রবল বৃষ্টি হচ্ছে। সমুদ্রে বড় বড় ঢেউ উঠছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, অ্যাকভানের শক্তি কমে গিয়েছে। ১১০ কিলোমিটার নয়, ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তিন লাখ মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ৪২৩টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশের অনেক জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এই দুই রাজ্যের উপকূলের এলাকায় প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কলকাতাতেও বৃহস্পতিবার থেকে সমনানে বৃষ্টি হচ্ছে। কখনো তা বাড়ছে, কখনো কমছে, তবে বৃষ্টি থামছে না। জিএইচ/এসজি(এএনআই) ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপও অংশ নেবে: ম্যার্ৎস রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে শিগগিরই নতুন আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। নিরপেক্ষ কোনো স্থানে এই আলোচনা আয়োজনের সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই আলোচনায় ইউরোপীয় দেশগুলোরও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলো। বৃহস্পতিবার বার্লিনে ইউক্রেনের বন্ধু দেশগুলোর এক বৈঠক শেষে ম্যার্ৎস বলেন, রাশিয়ার সঙ্গে নতুন করে আলোচনায় বসতে ইউরোপ প্রস্তুত এবং এ ধরনের আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হবে বলে তিনি মনে করছেন। পরবর্তী আলোচনা নিয়ে যা বললেন ম্যার্ৎস জার্মান চ্যান্সেলর বলেন, “অবশ্যই আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। আমরা সব সময়ই এ কথা বলে আসছি।

এখন এই আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে।” তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি। ম্যার্ৎস আরও বলেন, আলোচনায় ইউরোপের স্বার্থের প্রতিনিধিত্ব করবে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ড ও ইটালি। বার্লিনের বৈঠকে কারা ছিলেন? জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত ছিলেন।

এ ছাড়া সম্মেলনে অংশ নেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন যুদ্ধের সমাধানে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় ইউরোপের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই এখন আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ) দর্শনার্থীর ফেলে দেওয়া টুপি গিলে মৃত্যু জলহস্তি ফিওনার যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানায় সুপরিচিত ছিল জলহস্তি ফিওনা। বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।

অসাবধানতাবসত এক দর্শনার্থীর টুপি তার এনক্লোজারে পড়ে যায়।ফিয়োনা সেটি গিলে ফেলে এবং তাতেই তার মৃত্যু হয়। জলহস্তিটির বয়স হয়েছিল নয় বছর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, টুপিটি ফিওনার শরীর থেকে বের করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিওনার শরীর থেকে টুপিটি বের করার জন্য একাধিক প্রচেষ্টা চালানো হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। ২০১৭ সালে নির্ধারিত সময়ের আগেই জন্ম হয়েছিল ফিওনার। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ২৯ পাউন্ড (প্রায় ১৩ কেজি)। অত্যন্ত দুর্বল অবস্থায় জন্ম নেওয়ায় তখন তার বেঁচে থাকা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে সব প্রতিকূলতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ফিওনা। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সে। ‘শ্রেক’ চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্রের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল ফিওনা। ফিওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিভিন্ন রাজনৈতিক নেতারাও তার মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী ও সেকেন্ড লেডি উষা ভ্যান্স ফিওনার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তানদের সঙ্গে ফিওনার একটি ছবি প্রকাশ করেন। একসময় মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ওঠা ফিওনা শেষ পর্যন্ত এমন এক দুর্ঘটনার শিকার হলো, যা তার ভক্তদের গভীরভাবে ব্যথিত করেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি) ডাকসুর মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন গোপালগঞ্জের মুকসুদপুরে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মুসাদ্দিকের বাড়িতে আগুন দেওয়া হয় আর দুপুরের দিকে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার পর মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

ঘটনার বিষয়ে মুসাদ্দিক আলী বলেছেন, তার পরিবার ঢাকায় থাকে। তবে প্রায়ই গ্রামের বাড়িতে নিয়মিত যায়। গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার বাড়ি আক্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছিল দেখে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেন। আগুন দেওয়ার সময় বাবা–মা সেখানে ছিলেন না।

তবে বাড়িতে তার ফুপুসহ আত্মীয়স্বজন ছিলেন। তারা হামলার আঁচ করতে পেরে এক-দুই মিনিট আগে নিরাপদ দূরত্বে সরে যান বলে জানান ডাকসু নেতা মুসাদ্দিক আলী। তিনি অভিযোগ করে বলেন, ‘সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়িতে আগুন দিয়েছে। মুকসুদপুর থানাও তারা পুড়িয়ে দিয়েছে।

ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।’ জিএইচ/এসজি(প্রথম আলো) বাংলাদেশে সাবেক মন্ত্রী দোলন গ্রেপ্তার, আটক অভিনেতা তমাল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪-এর সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার এবং ‎অভিনেতা তমাল মাহবুবকে আটক করা হয়েছে। বুধবার গ্রেপ্তার করা হয়েছিল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। কোন মামলায় দোলনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।

তবে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই অভিনেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার বারিধারা এলাকা থেকে দোলনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী জানান, এসআরবির একটি দল অভিযান চালিয়ে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করে। তাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

অন্যদিকে অভিনেতা তমাল মাহবুবকে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার) রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার : আইসিজে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার – আজ বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে এ কথা বলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে, নিজেদের বাসস্থানে ফিরে যাওয়ার সুযোগ এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করলো আইসিজে।

২০১৭ সালে মিয়ানমারে নৃশংস দমন অভিযানের শিকার হওয়া রোহিঙ্গাদের জন্য এই রায়কে ন্যায়বিচার সুনিশ্চিত করার পথে বড় পদক্ষেপ মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (এএফপি, রয়টার্স) পোশাকশ্রমিকদের বিক্ষোভ : বন্ধ শতাধিক কারখানা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভে আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

গত অক্টোবর মাসে মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করাসহ পাঁচটি দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। পোশাক শ্রমিকরা বলছেন, দেশে আট শতাংশ মূল্যস্ফীতি হওয়ায় খাদ্য, বাসস্থান, পরিবহন ও স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে গেছে এবং এর ফলে তাদের ক্রয়ক্ষমতা অনেক কমেছে। এ কারণে তারা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা (২৪৫ মার্কিন ডলার) করার দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে তাদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

‘কোনোভাবেই সংসার চালাতে পারছি না’ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার এক শ্রমিক ডেইলি স্টারকে বলেন, ‘‘৩০ হাজার টাকা বেতন চাওয়া আমাদের অপরাধ নয়। আমরা চাই, দ্রুত আমাদের বেতন বাড়ানো হোক। কোনোভাবেই সংসার চালাতে পারছি না।’’ নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক বলেন, ‘‘এত দিন ধরে আমাদের ঘুরিয়ে-ফিরিয়ে রাখা হচ্ছে। কিন্তু বেতন বাড়ানোর মূল কাজটি কেউ করছে না।

প্রতি মাসে বাসাভাড়া বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে। এসবের খবর কি কেউ নেয়?’’ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার, ডয়চে ভেলে) শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সহিংসতা: নিহত ২, ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার আগেই সহিংসতা শুরু হয়েছে বাংলাদেশে। তার দল আওয়ামী লীগের বিক্ষোভে দেশের কিছু অংশ অচল হয়ে পড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতায় ক্ষমতাসীন দলের দুজন সদস্য নিহত হয়েছেন।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দল আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার সারা দেশে ‘লকডাউন’ ডেকেছে। এটা তাদের গত এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ ও সমাবেশের চূড়ান্ত পর্যায়।

শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন জানিয়েছিলেন। সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করায় তার দল আন্দোলনের পথ বেছে নেয়। সাত জেলায় ৯৭ প্লাটুন বিজিবি সহিংসতা রোধে, বিশেষ করে শেখ হাসিনার সমর্থক বেশি রয়েছে বলে মনে করা হয়, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ এমন সাতটি জেলায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ৯৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির মুখপাত্র শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার গভীর রাতে রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শহর চট্টগ্রামে মুহাম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (রয়টার্স) এপেক সম্মেলনে ঐতিহাসিক বৈঠকে বসছেন শি, ট্রাম্প ও পুটিন চীনে এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক ঘিরে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বৃহস্পতিবারের এই বৈঠক এক ঘণ্টার বেশি স্থায়ী হবে না বলে জানিয়েছে ক্রেমলিন। চীনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন।

বুধবার চীনের শেনজেনে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কূটনৈতিক মহলে এটিকে বিশেষ সম্মান প্রদর্শনের বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পকে স্বাগত জানানোর পর শি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নিতে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, এপেক সম্মেলনের আনুষ্ঠানিক ফটো-সেশনের আগে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। এ সময় দুই নেতা করমর্দন করেন। পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং। ২০২৫ সালের আলাস্কা সম্মেলনের পর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও পুটিন।

সম্মেলনের ফাঁকে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সঙ্গেও কথা বলেন ট্রাম্প। দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বসছে তিন প্রেসিডেন্টের বৈঠক বৃহস্পতিবার ট্রাম্প, শি ও পুটিনের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, এই বৈঠক এক ঘণ্টার বেশি স্থায়ী হবে না।

তবে চীনে অবস্থানকালে ট্রাম্প ও পুটিনের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই বৈঠকে আন্তর্জাতিক রাজনীতি, পারস্পরিক সম্পর্ক, নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই বৈঠকের দিকে নজর রাখছেন বিশ্বনেতা ও বিশ্লেষকেরা। এসজি/জিএইচ (রয়টার্স, এপি) ইউক্রেনের সমর্থনে বার্লিনে 'কোয়ালিশন অব দ্য উইলিং' সম্মেলন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং সামরিক সহায়তা নিয়ে আলোচনায় বসছেন ইউরোপীয় নেতারা।

সম্মেলনে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার বার্তা দিতে জার্মানির রাজধানী বার্লিনে একত্রিত হচ্ছেন ইউরোপের শীর্ষ নেতারা। ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’ নামে পরিচিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারেরও অংশ নেওয়ার কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং সম্ভাব্য শান্তি আলোচনার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, বার্লিনের এই বৈঠকের মাধ্যমে রাশিয়ার প্রতি একটি শক্ত বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন। তার মতে, শান্তি আলোচনা নিয়ে এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে। ডিডাব্লিউ-কে ভাডেফুল বলেন, “আলোচনাকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়ার সময় সত্যিই এসে গেছে।” তিনি আরও বলেন, ইউক্রেনের বন্ধুরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমনকি শান্তি আলোচনা ব্যর্থ হলেও ইউক্রেনের জ্বালানি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে তারা সহায়তা করবে।

ভাডেফুল বলেন, “আমরা সামরিকভাবেও ইউক্রেনের পাশে থাকব।” বার্লিনে যেসব নেতা অংশ নিচ্ছেন সম্মেলনে ইউক্রেনের অন্যতম প্রধান ইউরোপীয় সমর্থক দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন— জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ ছাড়া ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও সম্মেলনে উপস্থিত থাকবেন। ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা জার্মান কর্মকর্তাদের মতে, এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনকে আইনগতভাবে বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর অঙ্গীকার তুলে ধরা।

ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে ইউক্রেনকে কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং এ ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ভূমিকা কী হবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প-পুটিন বৈঠকের দিকেও নজর ইউরোপের বার্লিন সম্মেলনের সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের দিকে নজর রাখছেন ইউরোপীয় নেতারা। এ ছাড়া পুটিনের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন ট্রাম্প।

এমন পরিস্থিতিতে বার্লিনের সম্মেলনে ইউক্রেনের ইউরোপীয় বন্ধুরা নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করতে চান। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ যে কোনো আলোচনায় ইউক্রেনের স্বার্থ ও নিরাপত্তা যেন গুরুত্ব পায়, তা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। এসজি/জিএইচ (রয়টার্স, এপি) সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে বিশ্বের প্রতি চার শিশুর একজন যুদ্ধ ও সংঘাতের কারণে ২০২৫ সালে বিশ্বজুড়ে রেকর্ড ৫৮ কোটি ৯০ লাখশিশু ঝুঁকিপূর্ণ এলাকায়বসবাস করেছে। এক বছরে শিশুদের বিরুদ্ধে অপহরণ, যৌন সহিংসতা এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার মতো অপরাধও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্বের প্রায় প্রতি চার শিশুর একজন যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ শিশু সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করেছে। ১৯৯০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর এটিই সর্বোচ্চ সংখ্যা।

এমনকি ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। ‘স্টপ দ্য ওয়ার অন চিলড্রেন’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে শিশুদের বিরুদ্ধে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা, অপহরণ এবং যৌন সহিংসতার মতো গুরুতর ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেভ দ্য চিলড্রেন জার্মানির প্রধান নির্বাহী ফ্লোরিয়ান ওয়েস্টফাল বলেন, “লাখ লাখ শিশুর জন্য ভয়, সহিংসতা ও বাস্তুচ্যুতি এখন প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।” আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে আফ্রিকা ও পশ্চিম এশিয়া—উভয় অঞ্চলের প্রতি পাঁচ শিশুর প্রায় দুজন সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করেছে।

বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুদের মোট সংখ্যার ৪৪ শতাংশই আফ্রিকা অঞ্চলের। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুর অনুপাত ছিল ৪০ দশমিক ২ শতাংশ। অর্থাৎ, এ অঞ্চলের প্রতি পাঁচ শিশুর প্রায় দুজন যুদ্ধ ও সংঘাতের মধ্যে বেড়ে উঠছে। এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla