Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির

একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির

DW 5 hrs ago
একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির, ইয়েমেনের তাইজ বাজারে সৌদি বিমান হামলা, জানালো হুতি, ওয়েস্ট ব্যাঙ্কে ডাচ রাষ্ট্রদূতদের পদমর্যাদা বাতিল করলো ইসরায়েল...আরো খবর এখানে। একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির ওয়েস্ট ব্যাঙ্কে ডাচ রাষ্ট্রদূতদের পদমর্যাদা বাতিল করলো ইসরায়েল উত্তর কোরিয়ার যুদ্ধবন্দি বিতর্কে ইউক্রেন- দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খারাপ হচ্ছে ইয়েমেনের তাইজ বাজারে সৌদি বিমান হামলা, জানালো হুতি বাংলাদেশে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত ১২৮ অভিযুক্তদের জবানবন্দি: আইফোনের জন্য অপ্রতিমকে খুন একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির শচিন টেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১৫ হাজার রান করলেন বিরাট। ১৫ হাজার রানে পৌঁছানোর জন্য ৫৯ রান দরকার ছিল বিরাটের। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তিনি। শচিন একদিনের ক্রিকেটে ১৫ হাজার রান করেছিলেন ৩৭৭ ইনিংস খেলে।

বিরাট করেছেন ৩০৩ ইনিংস খেলেই। শচিন ও বিরাটই একদিনের ক্রিকেটে ১৫ হাজার রান করলেন। এই কৃতিত্ব এখনো পর্যন্ত আর কারো নেই। রেকর্ড করার পর কোহলি বলেছেন, তিনি খুশি, তিনি কৃতজ্ঞ।

কিন্তু এই সময়ের দিকে তাকানো উচিত। দেখা উচিত, আমরা কোথা থেকে এসেছি। ছোটবেলা থেকে এতদূর চলে আসার পথটার দিকে তাকালে কৃতজ্ঞতা আসবেই।এই স্বপ্নটাই তিনি দেখেছিলেন। দেশের প্রতিনিধিত্ব করার।

এত মানুষের সামনে দলে নিজের অবস্থান রাখার। তাই তিনি হৃদয় থেকে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। জিএইচ/এসসি(এএনআই) ইয়েমেনের তাইজ বাজারে সৌদি বিমান হামলা, জানালো হুতি ইয়েমেনের তাইজ বাজারে বিমান আক্রমণ চালিয়েছে সৌদি আরব। ইরানপন্থি হুতি এমনটাই অভিযোগ করেছে।

এই ঘটনায় সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এই খবর সম্প্রচারের সঙ্গে সঙ্গেই আল মাসিরাহ টিভি চ্যানেলে দেখানো হয়েছে, একটি গুদাম থেকে ধোঁয়া বেরোচ্ছে। হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আহতদের মধ্যে শিশুরাও আছে।

ইয়েমেন কর্তৃপক্ষের অধীনস্থ হলেও তাইজ বাজারে হুতিদের শক্তি প্রবল। দেশের দক্ষিণ-পশ্চিমের এই অঞ্চলটি সবসময় ইয়েমেনের গৃহযুদ্ধের কেন্দ্রে থেকেছে। ইরানে যুদ্ধকে কেন্দ্র করে হুতিদের সঙ্গে ইয়েমেন কর্তৃপক্ষের শান্তিচুক্তি ভেঙে গেছে। এদিনের ঘটনার পরে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাইজ অঞ্চলে সাধারণ মানুষদের উপর আক্রমণ করে সৌদি আরব 'জঘন্য অপরাধ' করেছে।

এর প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানিয়েছে তারা। এসসি/ জিএইচ (ডিপিএ, এএফপি) উত্তর কোরিয়ার যুদ্ধবন্দি বিতর্কে ইউক্রেন- দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খারাপ হচ্ছে যুদ্ধবন্দি প্রত্যার্পণ নিয়ে জটিল হচ্ছে ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক। যুদ্ধবন্দি সংক্রান্ত গোপনীয়তা ফাঁস করার জন্য ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে সিউল। ইউক্রেনে যুদ্ধবন্দি দুই উত্তর কোরিয়ারসেনা সিওলে প্রত্যার্পণ নিয়ে ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার গোপনীয়তা রক্ষার চুক্তি ছিল।

গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ভাষণে বলেন, "এই দুই সেনাকে জীবিত অবস্থায় বন্দি করা সহজ ছিল না।" এর কিছুক্ষণ পরেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেহ মিউং তার সমাজ মাধ্যমে লেখেন, "আমরা জানি না কেন ইউক্রেন গোপনীয়তার চুক্তি ভাঙলো। এটি খুবই দুর্ভাগ্যজনক।" রোববার ইউক্রেনের কাছে এই ঘটনার ব্যাখ্যা এবং ক্ষমাপ্রার্থনা দাবি করে দক্ষিণ কোরিয়া। এসসি/ জিএইচ (রয়টার্স, এএফপি) ওয়েস্ট ব্যাঙ্কে ডাচ রাষ্ট্রদূতদের পদমর্যাদা বাতিল করলো ইসরায়েল ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লাহ অঞ্চলের ডাচ কূটনীতিবিদদের পদমর্যাদা বাতিল করলো ইসরায়েল। ইসরায়েল সরকারের পক্ষ থেকে রোববার একথা জানানো হয়েছে।

নেদারল্যান্ডস এর আগে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের ইসরায়েলি বসতির পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিডিয়ন সার। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "ক্ষতি করার উদ্দেশ্যে নেওয়া কোনো সিদ্ধান্তকে ইসরায়েল উপেক্ষা করবে না।" আগামী সাত দিনের মধ্যে তাদের ফিরে যেতে বলা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যা কাগজপত্র দেওয়া হয়েছিল তাও ফিরিয়ে দিতে বলা হয়েছে।

মন্ত্রী জানান, "সাতদিন পর থেকে তাদের উপর কোনো কূটনৈতিক সুরক্ষা থাকবে না।" এই মাসের শুরুতে অধিকৃত অঞ্চলের পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করবে বলে জানায় নেদারল্যান্ডস। ২২ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরী হয়। এসসি/ জিএইচ (রয়টার্স, এএফপি) বাংলাদেশে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত ১২৮ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি্ বছরে এখনো পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে ২২৫ জন মারা গেছেন, এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ১২৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।

চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই হাসপাতালে ভর্তির রেকর্ড। চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি রোগী মারা যান। এরমধ্যে একজন হলেন ডাক্তার আঁচল রায়। তিনি পেশাগত জীবনে সফল হওয়ার পথে যাত্রা শুরু করেছিলেন ।

মাত্র ৩০ বছর বয়সে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আঁচল এমআরসিপি (যুক্তরাজ্য) পরীক্ষার প্রথম পর্বও সফলভাবে সম্পন্ন করেছিলেন। মাত্র ১৭ মাস আগে বিয়ে হয়েছিল এই চিকিৎসকের। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে হঠাৎ থমকে গেল তার সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ।

রোববার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান আঁচল। জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার) অভিযুক্তদের জবানবন্দি: আইফোনের জন্য অপ্রতিমকে খুন ছবি তোলা ও টিকটক তৈরি করার সূত্রে পরিচয় গড়ে ওঠে। এরপর লোভ হয় আইফোনের প্রতি। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় পরিকল্পনা।

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, পরে ছবি তোলার কথা বলে ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নেওয়া হয় লালমাই পাহাড়ের নির্জন স্থানে। সেখানে প্রথমে তার হাত থেকে আইফোন নেওয়া হয়। ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে পাশে থাকা কোদালের হাতল দিয়ে একের পর এক আঘাত করে হত্যা করা হয় অপ্রতিমকে।

কুমিল্লার অপ্রতিম হত্যা মামলায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন বর্ণনা উঠে এসেছে। পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন হাতে নেওয়া এবং তাকে আঘাত করার বিষয়ে তিনজনের বক্তব্যে অনেক জায়গায় মিল রয়েছে। তবে হত্যাকাণ্ডের সময়ের বর্ণনায় কিছুটা ভিন্নতা আছে। কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর ২০ সেপ্টেম্বর রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জিএইচ/এসজি(প্রথম আলো)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla