Dailyhunt
গুজবে বিশ্বাস করে জীবন দিলো হাজারো মানুষ

গুজবে বিশ্বাস করে জীবন দিলো হাজারো মানুষ

DW 5 years ago
উটের মূত্র, ব্লিচ বা মিথানল খেলে করোনা থেকে দূরে থাকা যাবে, করোনার শুরুতে এরকম ভুল এবং ষড়যন্ত্রমূলক নানা গুজব ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। আর সেসব গুজব বিশ্বাস করে জীবন দিলো শতশত মানুষ।আমেরিকান জার্নাল অফ ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিন-এ প্রকাশিত এক গবেষণার ফলাফল থেকে জানা যায় যে হাসপাতালে এমন হাজারো রোগীর চিকিত্‍সা করতে হয়েছে যাদের বড় একটি অংশ সামাজিক নেটওয়ার্কগুলিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া গুজবে বিশ্বাস করেছিলো। ২০১৯ এর ডিসেম্বর থেকে ২০২০ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং জাপানসহ বিভিন্ন দেশের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক একদল বিজ্ঞানী। এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারতে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে গোমূত্র বা সার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিলো।
সৌদি আরবে উটের প্রস্রাবকে ম্যাজিক ঔষুধ হিসেবে বলা হয়েছিলো। এমনকি শরীরকে জীবাণুমুক্ত করতে অত্যন্ত ঘনীভুত অ্যালকোহল ব্যবহার করায় বিশ্বব্যাপী ৮০০ মানুষকে জীবন দিতে হয়েছে। প্রায় ছয় হাজার মানুষকে হাসপাতালে যেতে হয়েছে করোনা আতঙ্কে মিথানল পান করে।
অন্ধ হয়ে গেছে ৬০ জন।

বিজ্ঞানীরা ৮৭টি দেশের ২৫ টি ভাষার মোট দুই হাজার ৩০০ রিপোর্ট নিয়ে গবেষণাটি করেছেন। গবেষকদল ইন্টারনেটে করোনা বিষয়ক ভুল তথ্যগুলো মনিটর করার জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে দাবি জানান।
এবং সঠিক তথ্য প্রকাশের জন্য স্যোশাল মিডিয়া সংস্থাগুলির সাথেও কাজ করার কথা বলেন। এনএস/কেএম (ডিপিএ) ১৬ মার্চের ছবিঘরটি দেখুন... Analytics pixel
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla