জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক,সিলিন্ডার বিস্ফোরণে নিহত সাত,ইন্দোনেশিয়ার যে শিকারীরা বন্দুক ছেড়ে ক্যামেরা ধরেছেন... আরো খবর এখানে। জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক সিলিন্ডার বিস্ফোরণে নিহত সাত, আশুলিয়ায় ৪ কারখানা আজ বন্ধ ছবিঘর : ইন্দোনেশিয়ার যে শিকারীরা বন্দুক ছেড়ে ক্যামেরা ধরেছেন জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক গতকাল রোববার দুটি রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনেও জার্মানির জোট সরকারের প্রধান দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (সিডিইউ) বড় ব্যবধানে হেরেছে।
এএফডি-র সুসংহত অবস্থান, ৩. জোট গঠন ক্রমশ কঠিন হয়ে ওঠা, ৪. নির্বাচনে অর্থনৈতিক উদ্বেগের প্রভাব এবং ৫. মূলধারার রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছেন ভোটাররা।
এই পাঁচটি বিষয় সবিস্তারে পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (রয়টার্স) এশিয়ান গেমসে হাত মেলালেন ভারত-পাক টেবিল টেনিস প্লেয়াররা পহেলগাম কাণ্ডের পর ক্রিকেট মাঠে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান না ভারতের পুরুষ ও নারী ক্রিকেটাররা। কিন্তু জাপানে এশিয়ান গেমসে সোমবার টেবিল টেনিসে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তানের পুরুষ ও নারী দল। খেলার শেষে দুই দলের টেবিল টেনিস প্লেয়াররা একে অন্যের দিকে মাথা নেড়েছেন, হাত মিলিয়েছেন: ইরানের কাছে হারার পর ভারতের পুরুষ দল পাকিস্তানের বিরুদ্ধে ৩-০-তে ম্যাচ জিতে নেয়। ম্যাচের পর এস গুণশেখরণ, পায়াস জৈন, হরমিত দেশাই মাথা নাড়েন ও হাত মেলান পাকিস্তানি প্লেয়ার আব্বাস খান, খান মুহাম্মদের সঙ্গে।
ভারতীয় মেয়েরাও পাকিস্তানের নারী দলকে ৩-০ ব্যবধানে হারায়। তারপর সুতীর্থা মুখোপাধ্যায়, সি্ন্ড্রেলা দাস এবং শ্রীজা আকুলা হাত মেলান পাকিস্তানের আলিনা খান, কাসলুমা খান এবং ফতিমা খানের সঙ্গে। জিএইচ/এসজি(এএনআই, সোনি লিভ) সিলিন্ডার বিস্ফোরণে নিহত সাত, আশুলিয়ায় ৪ কারখানা আজ বন্ধ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে হতাহতের ঘটনার পর প্রিটি গ্রুপের চারটি কারখানা আজ সোমবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।
একদিনের জন্য বন্ধ ঘোষণা করা কারখানা চারটি হলো—প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, প্রিটি কম্পোজিট গার্মেন্টস লিমিটেড, অক্সফোর্ড কালারস লিমিটেড ও এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। চারটি কারখানা একই জায়গায়। গতকাল রোববার কারখানার গাড়ি পার্কিংয়ের জায়গায় একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে হতাহতের ঘটনার প্রেক্ষিতে আজ চারটি কারখানা বন্ধের নোটিশ দেয় প্রিটি গ্রুপ কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার) জার্মানির মেকলেনবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ায় জয়ী এএফডি জার্মানির দুইটি রাজ্য়ে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।
বার্লিনে জয়ী বামেরা। অন্যদিকে মেকলেবর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ায় জয়ী অতি দক্ষিণপন্থি দল এএফডি। তবে দুই রাজ্যের দুই জয়ী দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। ৫০ শতাংশ ভোট তারা অর্জন করতে পারেনি।
ফলে অন্য দলের সঙ্গে তাদের জোট তৈরি করতে হবে। মেকলেনবুর্গে এএফডি পেয়েছে ৩৮ শতাংশ ভোট। এএফডি-র স্থানীয় নেতা আগেই জার্মান টেলিভিশন এআরডি-কে জানিয়েছিলেন, মেকলেনবুর্গে সরকার তৈরির জন্য তারা অন্য দলগুলিকে আহ্বান জানাবেন। জোট সরকার গঠন করা হবে।
একইসঙ্গে এএফডি দাবি করেছে, এবার চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের পদত্যাগ করার সময় হয়েছে। বস্তুত, ম্যার্ৎসের দল সিডিইউ জার্মানির ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল করেছে। এই প্রথম কোনো রাজ্যের নির্বাচনে তারা পাঁচ শতাংশের কম ভোট পেয়েছে। তবে এএফডি বিরোধী দলগুলি জানিয়ে দিয়েছে, কোনোভাবেই তারা অতি দক্ষিণপন্থি দলটির সঙ্গে জোট তৈরি করবে না।
অন্যদিকে বার্লিনের নির্বাচনে বামেরা ২৫ শতাংশের বেশি ভোট পেয়েছে। বার্লিনে তারাই এখন সবচেয়ে শক্তিশালী। তবে সরকার গঠনের জন্য তাদেরও জোট তৈরি করতে হবে। এসজি/জিএইচ (ডিপিএ) ছবিঘর : ইন্দোনেশিয়ার যে শিকারীরা বন্দুক ছেড়ে ক্যামেরা ধরেছেন ইন্দোনেশিয়ার বোর্নিও, অর্থাৎ কালিমান্তানে অঞ্চলের মানুষ এখন আর প্রাণী শিকার করে না।
এমনকি যারা শিকার করে জীবিকা নির্বাহ করতেন, তারাও বন্দুক ছেড়ে হাতে নিয়েছেন ক্যামেরা। প্রাণী হত্যা না করে ছবি তুলেই আয় করছেন, সেই আয়ে সংসারও চালাচ্ছেন তারা। দেখুন ছবিঘরে... ইরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ, ইরানি রাষ্ট্রদূতকে তলব করবে প্যারিস ইরানে ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘটনায় তেহরানের বিরুদ্ধে ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স।
এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করবে প্যারিস। রোববার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাসকাল কনফাভ্রু এক বিবৃতিতে বলেন, ‘‘গত জুলাইয়ে ফরাসি দূতাবাসের দুই কর্মীর ওপর হামলা হয়েছিল। এর পর ইরানে ফ্রান্সের সাংস্কৃতিক উপস্থিতির বিরুদ্ধে এটি আরেকটি হামলা।
এটি কোনোভাবেই ন্যায্য বা গ্রহণযোগ্য নয়।’’ এর আগে রোববার ইরানি কর্তৃপক্ষ তেহরানে একটি ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। প্রসিকিউটর কার্যালয়ের আদেশের পর কেন্দ্রটি বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। এসজি/জিএইচ (রয়টার্স, এপি) খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পূর্ব পাশে মসজিদের গলি ধরে একটু এগোলে গোলাপি রঙের চারতলা একটি ভবন দেখা যায়। ভবনটির পুরোটাই ছাত্রদের মেস।
ওই ভবনের চতুর্থ তলার একটি কক্ষে থাকতেন পিটুনিতে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন। এই হত্যাকাণ্ড নিয়ে প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও ছাত্রদের দেওয়া নানা তথ্য সামনে আসছে। এদিকে আজমুলের ছাদ থেকে নিচে পড়ে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে। নিহত আজমুল হোসেন খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত শুক্রবার দিবাগত রাতে চুরির অভিযোগ তুলে ওই মেসে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাকে নিজ গ্রামে দাফন করা হয়েছে। এসজি/জিএইচ (প্রথম আলো) জার্মানির মেকলেনবুর্গ রাজ্যেও জয়ের পথে কট্টর ডানপন্থি এএফডি ২৮ বছর ধরেজার্মানির মেকলেনবুর্গ-ওয়েস্টার্ম পমেরানিয়া রাজ্য শাসন করে আসছে মধ্য-বামপন্থি দল এসপিডি।
কিন্তু সেই ধারা ভেঙে দিতে যাচ্ছে এএফডি। সাক্সনি-আনহাল্টের পর জার্মানির দ্বিতীয় কোনো রাজ্যে জয়ের পথে রয়েছে কট্টর ডান দলটি। বুথফেরত জনমত জরিপ অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছে। জার্মানির স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত বুথ ফেরত জরিপে দেখা গেছে, এএফডি পেতে যাচ্ছে ৩৭ দশমিক ৭ শতাংশ ভোট।
দ্বিতীয় অবস্থানে থাকা এসপিডি পেতে যাচ্ছে ৩৫ দশমিক ৫ শতাংশ ভোট। সিডিইউ পেতে যাচ্ছে ৫ দশমিক ২ এবং ডি লিংকে পেতে যাচ্ছে ৬ দশমিক ৯ শতাংশ ভোট। তবে শেষ পর্যন্ত এএফডি যদি জিতেও যায়, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব হবে না। কারণ, কোনো রাজনৈতিক দল সরকার গঠনে এএফডিকে সমর্থন দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।
তাই ৫২ বছর বয়সি বর্তমান রাজ্যপ্রধান মানুয়েলা শ্ভেসিশকে আবারো রাজ্যপ্রধান হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে, বার্লিনে পূর্বধারণা অনুযায়ী বামপন্থি দল ডি লিংকে এগিয়ে আছে। দুটি রাজ্যেই ভরাডুবি হয়েছে জার্মানির ক্ষমতাসীন দল সিডিইউর। চাপের মুখে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস অবশ্য মেকলেনবুর্গের ফলাফলকে দেখছেন ‘বিপর্যয়’ হিসেবে।
নির্বাচন শেষে এক বিবৃতিতে জার্মানির অর্থনৈতিক সমস্যা ও সমাজে ক্রমবর্ধমান বিভেদের কথা উল্লেখ করে ম্যার্ৎস বলেছেন, এর সমাধান অতীতের তথাকথিত ‘সুদিনে’ ফিরে যাওয়া নয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সমাধান হলো আমাদের দেশকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তোলা। সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে।’’ তিনি বলেন, ‘‘জার্মানির সংস্কার বাস্তবায়নের সক্ষমতা আছে।’’ চ্যান্সেলর বলেন, ‘‘এই সংস্কারগুলো কর্তৃত্ববাদী বিষের বিরুদ্ধে প্রতিষেধক।’’ এর মধ্য দিয়ে সম্ভবত তিনি কট্টর ডানপন্থি দল এএফডি-কে ইঙ্গিত করেছেন। ম্যার্ৎস বলেন, ‘‘আমরা এই দায়িত্ব গ্রহণ করছি।
আমিও এই দায়িত্ব নিচ্ছি, কারণ আমি আমাদের দেশকে এগিয়ে নিতে চাই।’’ টিএম/এডিকে বাংলাদেশের এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, মৃত্যুকালে মরিয়মের বয়স ছিল ১৯ বছর। বাংলাদেশ পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া গেছে।
প্রথম আলোকে তিনি বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে জামায়াতে ইসলামী।
টিএম/এডিকে (প্রথম আলো) বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের বিশেষ সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু সরকারের এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার দুপুরে দেশটির রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের বর্তমান উদ্যোগ ১১ দলীয় ঐক্য প্রত্যাখ্যান করেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্য মনে করে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই জাতীয় সনদ এবং গণভোটে প্রকাশিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোই বর্তমান সাংবিধানিক মতপার্থক্য নিরসনের গণতান্ত্রিক পথ। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায়ের প্রতি সম্মান দেখানো এবং অনুমোদিত প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সেটি না করে গণরায়ের আলোকে সংবিধান সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার পরিবর্তে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে বিষয়টিকে সীমিত পরিসরের সাধারণ সংবিধান সংশোধন প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গণভোটে জনগণ যে প্রক্রিয়া অনুমোদন করেছেন, তাকে পাশ কাটিয়ে কোনো বিকল্প প্রক্রিয়াকে জনগণের ম্যান্ডেটের সমতুল্য হিসেবে বিবেচনা করা যায় না।
সংবিধানের ১৪২ অনুচ্ছেদ জাতীয় সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিলেও সেটি সীমাহীন নয় উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের বিভিন্ন রায় অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো সাধারণ সংশোধনী ক্ষমতার মাধ্যমে পরিবর্তন করা যায় না। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন করা গেলেও জনগণের ক্ষমতা ছাড়া সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার নেই। এ সময় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে তিনটি দাবি জানান তিনি। এগুলো হলো: গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ ও গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন এবং নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে পরিষদ কার্যকর করা।
বিশেষ সংসদীয় কমিটি গত শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন নিয়ে আলোচনার আমন্ত্রণ জানায়। আজ কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের কথা রয়েছে। দলগুলোর পাশাপাশি বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী ও সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে। গত ২৯ এপ্রিল সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয় সরকার।
এতে ক্ষমতাসীন জোটের ১২ জন এবং বিরোধী দলের জন্য পাঁচজনকে রাখার কথা ছিল। তবে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী পক্ষ সদস্যদের নাম না দেওয়ায় সরকার ১৩ জুলাই ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি ৪ আগস্ট প্রথম বৈঠক করে। টিএম/এডিকে (দ্য ডেইলি স্টার) কার্বন নিঃসরণের জন্য উন্নয়নশীল দেশগুলোকে অন্যায়ভাবে দায়ী করা হয়: মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মাথাপিছু কার্বন নিঃসরণের হার তুলনামূলকভাবে কম হলেও উন্নয়নশীল দেশগুলোকে প্রায়ই অন্যায়ভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হয়।
শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আয়োজিত পরিবেশ ও জলবায়ু শাসনবিষয়ক দুই দিনের একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। “ফিউচার অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিকস” সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, ‘‘আমরা জানি, অনেক সময় কার্বন নিঃসরণের দায় ভুলভাবে উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপানো হয়। কিন্তু বাস্তবতা হলো, ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ বিশ্ব গড়ের অর্ধেকের চেয়েও কম।’’ তিনি আরও বলেন, ‘‘উন্নত দেশগুলোর মাথাপিছু কার্বন নিঃসরণের পরিমাণ ভারতের তুলনায় ছয় গুণ বেশি।’’ মোদী বলেন, ভারত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এই বিষয়টি তুলে ধরছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনেও ভারত এই অবস্থান স্পষ্ট করেছিল বলে জানান তিনি।
তার দাবি, প্যারিস চুক্তির প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করা একমাত্র জি-২০-ভুক্ত দেশ ভারত। মোদীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক সপ্তাহ আগে ভারতের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ নেপালে ভয়াবহ বন্যায় ১,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্র প্রায় ০.১ শতাংশের জন্য নেপাল দায়ী। বিশ্বব্যাংকের ভাষায়, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দেশটির অবদান ‘নগণ্য’।
রোববার শেষ হওয়া এই সম্মেলনে ১৭টি দেশের বিচারক ও পরিবেশবিষয়ক কর্মকর্তারা অংশ নিয়েছেন। এছাড়া ভারতের সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের পরিবেশ কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। টিএম/এডিকে (এএফপি, রয়টার্স, ভারতীয় সংবাদমাধ্যম) সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরের কাছেই ধোঁয়ার কুণ্ডলী শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কাছাকাছি একটি স্থান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। শত্রুপক্ষ আকাশপথে আক্রমণ করতে পারে, এমন আশঙ্কা থেকে শুক্রবার রাতে বিশেষ সতর্কতা জারি করেছিল দেশটি।
সতর্কতার মধ্যেও সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানবন্দরমুখী মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবন এবং আশপাশের ভবনের সামনের একটি জায়গা থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও এখনও জানায়নি কী কারণে রাতে সতর্কতা জারি হয়েছিল বা বিস্ফোরণের শব্দের উৎস কী ছিল।
সৌদি সিভিল ডিফেন্সের জারি করা সতর্কবার্তায় মানুষকে ভিড় এড়িয়ে চলতে এবং ছবি কিংবা ভিডিও ধারণ না করতে অনুরোধ জানানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত রাত ৩টার আগে রিয়াদের বাসিন্দারা একটি বার্তা পেয়েছেন। তাতে বলা হয়েছে ‘‘এলাকাটি শত্রুপক্ষের আকাশপথের হুমকির মধ্যে রয়েছে’’ এবং সবাইকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়। এরপর এএফপির সাংবাদিকেরা দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।
প্রায় আধা ঘণ্টা পরে সৌদি সিভিল ডিফেন্স সতর্কতা তুলে নেয়। বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, রাজধানীর পূর্বে আল-খারজ এবং রিয়াদে রাতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়। রিয়াদের ওলাইয়া এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক পরিস্থিতি স্বাভাবিক ঘোষণার আগে বিস্ফোরণে মতো শব্দ শোনার কথা জানিয়েছেন।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বড় ধরনের সমস্যা’ দেখা দিয়েছে এবং বিমানবন্দরটিকে তাদের সর্বোচ্চ বিঘ্ন সূচকের তালিকায় রাখা হয়েছে। এ ঘটনার কয়েকদিন আগে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে মক্কাকে টার্গেট করার অভিযোগ এনেছিল রিয়াদ। যদিও হুতিরা ওই অভিযোগটি অস্বীকার করে এবং তা ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছে। এর আগে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল এর আগে সৌদি কর্তৃপক্ষ।
টিএম/এডিকে (এএফপি, রয়টার্স) জার্মানির দুই রাজ্যে ভোট রোববার জার্মানির দুটি রাজ্যের রাজ্যপ্রধান নির্বাচনে ভোট শুরু হচ্ছে রোববার সকালে। দুটি রাজ্যেই জয় ছিনিয়ে নিতে পারে বামপন্থি ও মধ্য বামপন্থিরা। জনমত জরিপে তেমন ইঙ্গিতই মিলেছে। বার্লিনে ক্ষমতাসীন সিডিইউর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে বামপন্থি দল ডি লিংকে।
মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ার জনমত জরিপে বলছে ক্ষমতাসীন এসপিডি-কে চোখ রাঙাচ্ছে এএফডি। কিন্তু শেষ পর্যন্ত মধ্য-বামপন্থি এসপিডি আবারও ক্ষমতায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্লিন: বামপন্থিদের চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন সিডিইউ রোববারের নির্বাচনকে সামনে রেখে বার্লিন নিয়ে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন মধ্য ডানপন্থি সিডিইউ এবং বামপন্থি ডি লিংকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কেন্দ্রীয় সরকারের মতোই এসপিডির সঙ্গে জোট করে বার্লিন শাসন করছে সিডিইউর মেয়র কাই ভেগনার।
বামপন্থিরা সেই দুর্গে এবার হানা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ার সিডিইউর সমর্থন মাত্র ৬ শতাংশের আশেপাশে রয়েছে। দুই সপ্তাহ আগে জার্মানির আরেক রাজ্য সাক্সনি-আনহাল্ট নির্বাচনেও কট্টর ডানপন্থি এএফডি-এর কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে সিডিইউকে। তাই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
রোববারের নির্বাচনের ফল জাতীয় জাতীয় রাজনীতিতেও আরও তীব্র প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়া: এএফডিকে ঠেকাতে মরিয়া এসপিডি গত ২৮ বছর ধরে বিভিন্ন জোটসঙ্গীকে নিয়ে রাজ্যটি শাসন করছে এসপিডি। এখন রাজ্যটির নেতৃত্ব দিচ্ছেন জনপ্রিয় রাজ্যপ্রধান ও সাবেক ফেডারেল মন্ত্রী মানুয়েলা শ্ভেসিশ। ৫২ বছর বয়সি মানুয়েলা শ্ভেসিশ বর্তমানে সমাজতান্ত্রিক লেফট পার্টিকে সঙ্গে নিয়ে জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন।
রোববারের (২০ সেপ্টেম্বর) নির্বাচনের পরও ক্ষমতা তার হাতেই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে জনমত জরিপে কট্টর ডানপন্থি এএফডি-এর চেয়ে অনেক পিছিয়ে ছিলেন শ্ভেসিশ। কিন্তু এই নির্বাচনে তিনি ‘দ্য উইমেন অ্যাগেইনস্ট ব্লু' (নীলের বিরুদ্ধে নারী) স্লোগান নিয়ে প্রচার করেছেন। এখানে ‘নীল' বলতে এএফডি-এর রঙকে বোঝানো হয়েছে।
নির্বাচনের ১০ দিন আগে এএফডি-এর প্রধান প্রার্থী লাইফ-এরিক হোম-এর সঙ্গে একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন রাজ্যপ্রধান শ্ভেসিশ। অনুষ্ঠানে কট্টর ডানপন্থি এএফডি-কে তিনি ‘‘আমাদের দেশ, অর্থনীতি, সামাজিক কল্যাণব্যবস্থা এবং নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দল'' হিসেবে আখ্যায়িত করেন। সরাসরি হোমকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আপনারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।'' আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। নতুন সরকার গঠনে রাশিয়ায় ভোট ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর এই প্রথম পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’ গঠনে ভোট দিচ্ছে রাশিয়ার জনগণ।
এমনকি অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতেও ভোট অনুষ্ঠিত হচ্ছে। কঠোরভাবে নিয়ন্ত্রিত এই নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের দলের বড় জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ভোটাররা রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ গঠনে নিজেদের পছন্দের সদস্যের নির্বাচিত করতে ভোট দিচ্ছেন। তিন দিনব্যাপী এই নির্বাচন শেষ হচ্ছে রোববার রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যায়।
তারপরই শুরু হবে ভোট গণনা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর এটি রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন। ইউক্রেন ইস্যুতে যেসব রাজনৈতিক দল পুটিনকে সমর্থন দিয়েছে, তারাই এই নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। অন্য বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, ইন্টারনেটের ওপর কঠোর নিয়ন্ত্রণ, জ্বালানি সংকটের কারণে দেশটির সাধারণ জনগণের একটি বড় অংশের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব বাড়তে শুরু করেছে। নির্বাচনের পর নতুন করে সেনা সমাবেশের গুজব ছড়িয়ে পড়ায় সেই মনোভাব আরও তীব্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতেই ভোট দিচ্ছেন দেশটির সাধারণ মানুষেরা। ৪৫০ জন সদস্য নিয়ে গঠিত হয় রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা।
আর এই নির্বাচনের দেশটির মোট ভোটার ১১ কোটিরও বেশি। বর্তমানে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন রয়েছে পুটিনের ইউনাইটেড রাশিয়া পার্টির দখলে। ধারণা করা হচ্ছে, দলটি এবারও তাদের প্রভাব ধরে রাখবে, যার ফলে জনসমর্থন কমলেও সামরিক অভিযান অব্যাহত রাখা সম্ভব হবে। এ বিষয়ে আরও জানতে ক্লিক করুন এখানে।
টিএম/এডিকে (এপি, এএফপি, ডিপিএ) পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত পাকিস্তানের কোহাটে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আজ শুক্রবার পাকিস্তানের আফগানিস্তান সংলগ্ন সীমান্তের কাছের কোহাটে পুলিশের একটি স্থাপনার কাছে এ বোমা বিস্ফোরণ ঘটে। কাছের একটি মসজিদও তাতে ক্ষতিগ্রস্ত হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে চালানো এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ্ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)

