Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পৌনে ১৩ কোটি টাকার মাস্ক!

পৌনে ১৩ কোটি টাকার মাস্ক!

DW 5 years ago
মাস্ক কি স্ট্যাটাসের প্রতীক? হ্যাঁ, করোনাকালে ইসরায়েলে এক গহনার দোকানে সেরকমই একটি মাস্ক তৈরি হচ্ছে যার মূল্য দেড় মিলিয়ন ডলার বা প্রায় পৌনে ১৩ কোটি টাকা!বিশ্বের সবচেয়ে মূল্যবান মাস্ক তৈরি করতে গহনা ডিজাইনারকে দিয়েছে সাংহাইয়ের একজন চীনা ব্যবসায়ী। যার মূল্য হবে দেড় মিলিয়ন ডলার বা প্রায় এক দশমিক তিন মিলিয়ন ইউরো। বিশেষ মাস্কটি তৈরিতে ব্যবহার হবে ১৮ ক্যারেট গোল্ড এবং এতে বসানো হবে দ্যুতি ছড়ানো ৩৬০০টি হীরা। ইভেল কোম্পানীর কর্মী শ্যারন ক্যারো তথ্যটি জার্মান সংবাদ সংস্থাকে জানায় গত সোমবার। স্পেশাল মাস্ক তৈরির কাজটি করার জন্য পরিকল্পনা করা হয়েছে পঁচিশজন জুয়েলারী এবং হীরা বসানোর কাজে পারদর্শী কর্মীর।
সোনা আর হীরাতে মোড়ানো স্পেশাল মাস্ক অর্ডার দেয়ার আগে ক্রেতা তার তিনটি বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন। তাঁর মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক।
৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে। এবং মাস্কের ভেতর টাইপ এন ৯৯ এর ফিল্টার থাকতে হবে যা পরিবর্তন করা যাবে এবং করোনার ভাইরাস থেকে সুরক্ষা করতে পারে।
এনএস/কেএম (ডিপিএ) Analytics pixel
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla