রাশিয়ার করোনা ভাইরাস ভ্যাকসিনে অগাধ আস্থা ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের। দেশের সব নাগরিককে ভরসা দিতে ভ্যাকসিন সবার আগে নিজে নিতেও প্রস্তুত তিনি।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ভাষণে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট বলেন, ''ভ্যাকসিন যখন আসবে, আমি প্রকাশ্যেই তা নেবো। গবেষণায় অংশ নিতে সমস্যার কিছু দেখি না আমি। (ভ্যাকসিন) আমার শরীরে কাজ করলে সবার শরীরেই কাজ করবে।'' দুতার্তে বলেন, রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে তার পূ্র্ণ আস্থা রয়েছে এবং সেই আস্থার কথা তিনি পুটিনকে জানাবেন, ''প্রেসিডেন্ট পুটিনকে আমি বলবো, কোভিডের বিরুদ্ধে যুদ্ধে আপনারা যে কাজ করেছেন তার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে।
এ সময় রাশিয়ার কাছ থেকে ফিলিপাইন্স বিনামূল্যে ভ্যাকসিন পাবে এমন ইঙ্গিতও দেন দুতার্তে, ''তারা (রাশিয়া) আমাদের ভ্যাকসিন দিতে চায়। এজন্যে তারা টাকা দিতে বলেনি। আমার মনে হয়, প্রেসিডেন্ট পুটিন বিনা মূল্যেই আমাদের সহায়তা করতে চান।'' ফিলিপাইন্সে এ পর্যন্ত এক লাখ ৩৯ লাখ ৫৩৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন, করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট দুই হাজার ৩১২ জন। এসিবি/কেএম (রয়টার্স, ডিপিএ) ৯ আগস্টের ছবিঘরটি দেখুন... Analytics pixel

