ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বিশাল ভাস্কর্যটি সরিয়ে নেয়া হয়েছে। বাতাসের তোড়ে ভাস্কর্যটি বিপজ্জনকভাবে দুলতে থাকায় তা সরানো হয় বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কর্তৃপক্ষ।পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় মেসির ২১ মিটার (৭০ ফুট) উঁচু ভাস্কর্যটি নামানোর কাজে সোমবার হাইড্রোলিক ক্রেন ও দড়ি ব্যবহার করা হয়।
তারপর খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে তা সরিয়ে নেওয়া হয়। এএফপি-র প্রতিনিধি তখন সেখানে ছিলেন। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়ক শারদ্বত মুখার্জি এএফপিকে বলেন, ‘‘স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন ভাস্কর্যটি বাতাসের তোড়ে দুলছে। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার বিকেলে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।'' তিনি জানান, কর্তৃপক্ষ নতুন কোনো স্থান নির্ধারণ না করা পর্যন্ত ভাস্কর্যটি একটি সরকারি গুদামে রাখা হবে।
সোনালি রঙের ভাস্কর্যটিতে ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন ও ইন্টার মায়ামি তারকা মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে ধরতে দেখা যায়। গত ডিসেম্বরে মেসির বহুল আলোচিত ‘GOAT' (সর্বকালের সেরা) সফরের সময় তা উন্মোচন করা হয়। জানা গেছে, মেসির এ ভাস্কর্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় তৈরি ও স্থাপন করা হয়েছিল। তবে সদ্য নির্বাচিত বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক নির্বাচনের পর ভাস্কর্যটিকে ‘কুৎসিত' আখ্যা দিয়ে এর সমালোচনা করেছিলেন। এসিবি/ জেডএইচ (এএফপি)