Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

তুরস্কে একের পর এক মিডিয়া বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ

DW 45 mins ago
তুরস্কে একের পর এক মিডিয়া বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ, আলোচনায় তারেক রহমানকে দুইটি শর্ত দেবে এনসিপি...আরো খবর এখানে। তুরস্কে একের পর এক মিডিয়া বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ ওয়েস্ট ব্যাঙ্কে হামলাকে 'ইহুদি সন্ত্রাস' বললেন আইসেনকোট বেনগাজিতে ড্রোন আক্রমণের কবলে রাশিয়ার রণতরী আলোচনায় তারেক রহমানকে দুইটি শর্ত দেবে এনসিপি দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত তুরস্কে একের পর এক মিডিয়া বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ তুরস্কে বিরোধীদের সঙ্গে যুক্ত বেশ কিছু মিডিয়া সংস্থাকে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রোববার রাস্তায় নামলেন হাজারো মানুষ।
ইস্তাম্বুলের রাস্তায় নেমে মানুষ স্লোগান দিয়েছেন, হুইসিল বাজিয়েছেন, বেশ কয়েক কিলোমিটার হেঁটেছেন। তাদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল, 'আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই, সংবাদমাধ্যমের ও সাংবাদিকদের স্বাধীনতা চাই', 'সংবাদমাধ্যমকে নীরব করা যাবে না'। কয়েকদিন আগেই পুলিশ একটি টিভির অফিসে অভিযান চালায়, সেখানে প্রচুর সিনিয়র কর্মীকে গ্রেপ্তার করে। তারপরই প্রতিবাদ শুরু হয়।

এর আগে টেলি ওয়ান, হাক টিভি, টি২৪ ডিজিটাল নিউস ওয়েবসাইট বন্ধ করে দেয় পুলিশ। তারপরই প্রধান বিরোধী দল ইয়েনি পার্তি এই বিক্ষোভের ডাক দিয়েছিল। সাংবাদিক তিমুর সয়কানকে সরকার কিছুক্ষণের জন্য আটক করে রেখেছিল। তিনি জানিয়েছেন, ''সাংবাদিকদের নীরব করার জন্য সরকার সবধরনের চেষ্টা চালাচ্ছে।

কিন্তু তারপরেও সাংবাদিকদের চুপ করাতে পারছে না। তিনি মানুষকে হাক টিভির সাংবাদিকদের সমর্থন করার অনুরোধ জানান।'' মিডিয়া রাইটস গ্রুপ এমএলএসএ জানিয়েছে, তুরস্কে এখন ২৫ জন সাংবাদিক জেলে আছেন। এই বছর রিপোর্টাস উইদাউট বর্ডার যে প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশ করেছে, তাতে ১৮০ দেশের মধ্যে তুরস্কের স্থান ১৬৩তম। জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স) বেনগাজিতে ড্রোন আক্রমণের কবলে রাশিয়ার রণতরী রোববার সকালে লিবিয়ার বেনগাজির নৌঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে একটি রাশিয়ার রণতরীর উপর ড্রোন আক্রমণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন আহত হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া এবং লিবিয়ার পূর্বাঞ্চলের সরকারের সহযোগিতার চুক্তি মেনেই জাহাজটি বেনগাজির বন্দরে জ্বালানি ভরতে অপেক্ষা করছিল। এর পর জাহাজটির রাশিয়ায় ফেরার কথা।

স্যাটালাইট চিত্রসংস্থা ভ্যান্টর সূত্রে জানা গেছে, মার্কারি নামের এই জাহাজটি রাশিয়ার নৌবাহিনীর একটি কর্ভেট। রোববার যে চিত্র ধরা পরেছে তাতে দেখা গেছে জাহাজটির অধিকাংশই জলের তলায় ডুবে গেছে। ২০১১-তে লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফির পতনের পরে ত্রিপলি অঞ্চলে জাতিসংঘ-অনুমোদিত সরকার থাকলেও, পূর্বাঞ্চলে সেনা কম্যান্ডার খালিফা হাফতারের শাসন চলে। এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স) ওয়েস্ট ব্যাঙ্কে হামলাকে 'ইহুদি সন্ত্রাস' বললেন আইসেনকোট ওয়েস্ট ব্যাঙ্কে একের পর এক অগ্নিসংযোগের ঘটনার নিন্দা করে তাকে 'ইহুদি সন্ত্রাস' বলেছেন গাদি আইসেনকোট।

ফিলিস্তিনি বসতির উপর আগুন লাগানো এবং লুটের ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একাধিক গাড়িতে আগুন লাগানো হয়েছে। বাড়ির গায়ে লেখা হয়েছে বিদ্বেষ এবং উস্কানিমূলক স্লোগান। স্থানীয় সমাজকর্মী জিহাদ আল-কাক সংবাদসংস্থা এএফপিকে জানান, রাত দুটো নাগাদ গ্রামের উত্তরাঞ্চলে হামলা চলে।

আটটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক বাড়ির গায়ে বিদ্বেষমূলক স্লোগান লেখা হয়। ঘটনার পরে দায়ের আস-সুদান, দায়ের আবু মাশাল, কাফর মালিক এবং আল-তুয়ানি শহরে পুলিশ এবং ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়। এই ঘটনার নিন্দা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ।

এসসি/ জিএইচ (এপি, এএফপি) আলোচনায় তারেক রহমানকে দুইটি শর্ত দেবে এনসিপি সোমবার থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মতবিনিময় শুরু হচ্ছে। প্রথমে আলোচনা হবে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-র সঙ্গে। এনসিপির নেতারা আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসছেন। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।

তার আগে এনসিপি নেতারা জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীকে দুইটি শর্ত দেবেন। নাহিদ ইসলাম বলেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি সংলাপের আহ্বান জানান, অবশ্যই দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা সেই সংলাপে সাড়া দেবেন। তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন। তারপর সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

নাহিদ বলেছেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।’ ঐক্যের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম জানান, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাইছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

জিএইচ/এসজি(প্রথম আলো) দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস (বাংলাদেশ আর্মড ফোর্সেস ডে) ২০২৬। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমআই লেফটোন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনা বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিরক্ষা পরামর্শদাতা ও দুই দেশের সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর দীর্ঘদিনের সম্পর্কের উপর জোর দেন।

তিনি জানান, এই সম্পর্কের ভিত্তি হলো পারষ্পরিক বিশ্বাস, একে অন্যকে বোঝা ও একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন। তার আশা, আগামী দিনে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরো বাড়বে। দুই দেশ একই ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগসূত্রে আবদ্ধ বলে তিনি জানান। দিল্লিতে বাংলাদেশের অ্যাকটিং হাই কমিশনার প্রীতি রহমান বলেন, বাংলাদেশের সেনা বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি ও শৃঙ্খলা জোরদার করার ক্ষেত্রে সাবেক ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ অবদান ছিল।

বেগম জিয়া সেনার আধুনিকীকরণের বিশেষ উদ্যোগ নেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 'বাংলাদেশ প্রথম' নীতি নিয়ে ভবিষ্যতে সেনার প্রযুক্তিগত ও কৌশলগত চাহিদা পূরণ করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের মানুষ ও সেনার ভূমিকা ও ত্যাগের প্রশংসা করে প্রীতি রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক খুবই গভীর, বহুস্তরীয় ও বহুমুখি। বাংলাদেশ হাইকমিশনের অ্যাকটিং প্রতিরক্ষা পরামর্শদাতা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সহয়োগিতা আছে। এছাড়া বাংলাদেশের সেনা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অবদান রেখেছে।
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla