Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'আমি গর্ভবতী'

'আমি গর্ভবতী'

E News Bangla 2 days ago

Spread the love

চিরকাল নিজের মন্তব্য প্রকাশ করতে কখনও দ্বিধাবোধ করেননি অভিনেত্রী নিনা গুপ্তা। ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত জীবন, যতবার যত ঝড়-ঝঞ্ঝার সামনেই তিনি দাঁড়ান না কেন, মনের শক্তির দ্বারা সেই সবকিছু পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। তবে মাঝেমধ্যেই কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে যদিও তিনি সেই প্রশ্নের উত্তরে কড়া জবাব দিতেই পছন্দ করেন।

এবার তেমনই একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে নিনা এমন কিছু বললেন যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল।

সম্প্রতি নিউজ ১৮- কে সাক্ষাৎকার দিতে গিয়ে যখন অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, তিনি কবে বিয়ে করেছেন এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি কিভাবে সেই প্রশ্নের উত্তর দেন। অভিনেত্রী জানান তিনি সচরাচর এই সমস্ত প্রশ্ন এড়িয়ে চলেন কিন্তু যদি বারবার প্রশ্ন করা হয় তিনি একটা কথাই বলতে চান, তিনি কারও বাবার ওপর নির্ভরশীল নন। তাই তাঁর বিয়ে হয়েছে কি আদৌ হয়নি সে কথা জানার অধিকার কারও নেই।

এই সাক্ষাৎকার দিতে গিয়েই এটি পুরনো কথা তুলে ধরেন অভিনেত্রী। একটা সময় পোশাকের সাধারণ ভুলের কারণেও তাঁর চেহারা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছিল। ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় তিনি কড়া ভাষায় জবাব দিয়েছিলেন।

কী ঘটেছিল?

নিনা বলেন, 'আমি একদিন একটি শাড়ি পড়েছিলাম যেটি পড়ার ধরনের কারণে আমার পেটের কাজটা কিছুটা ফুলে ছিল। তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি গর্ভবতী কিনা। এমন প্রশ্নের উত্তরে আমি এখন নিজেই বলে দিই যে হ্যাঁ আমি গর্ভবতী। যদি একজন ৬০ বছর বয়সী মহিলাকে বডি শেমিংয়ের আড়ালে এমন কথা জিজ্ঞাসা করা যায় তাহলে আমি সকলকেই একটা পরামর্শ দেব, যে মানুষ যেটা শুনতে চাই সেটাই যেন তাঁরা বলে দেন।'

অভিনেত্রী আরও বলেন, 'আমার মনে হয় সমাজ এমনই থাকবে। এর কোনওদিন কোনও পরিবর্তন হবে না। কোনওদিন কিছুই বদলায়নি। হয়তো কয়েক শতাংশ বদলেছে কিন্তু বাকিটা একই আছে। নারীরা হয়তো উপার্জন করতে শিখেছে কিন্তু নারীদের নিয়ে কটাক্ষ করা থামেনি।'

নিনার নতুন ওয়েব শো

নেটফ্লিক্সের 'চুম্বক' ধারাবাহিকে অভিনয় করছেন নিনা। 'খিচড়ি'-র মতো অতীতের হিট শোগুলোর নির্মাতাদের তৈরি এই শো-টিও। এই পারিবারিক কমেডিটির প্রেক্ষাপট মুম্বাইয়ের প্রাণবন্ত এলাকা চুম্বক কলোনি, যেখানে পাঁচটি পরিবার খুব কাছাকাছি বাস করে। এতে আরও অভিনয় করেছেন সুমিত ভিয়াস, অর্জুন বিজলানি, দেবেন ভোজানি, সুমিত রাঘবন, দেলনাজ ইরানি, আমিরা দস্তুর এবং অন্যান্যরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla