Spread the love
Abu Hasem Khan Choudhury Demise: প্রয়াত হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু)। পরিবারের তরফে জানানো হয়েছে, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন সাংসদ। সপ্তাহখানেক আগে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল।
বুধবার রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। মৃত্যুকাল বয়স হয়েছিল ৮৯। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়েছে, 'মালদা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (ডালুবাবু) প্রয়াণে কংগ্রেস পরিবার শোকস্তব্ধ।'
'অপূরণীয় ক্ষতি', ডালুবাবুর প্রয়াণের শোকস্তব্ধ রাজনৈতিক মহল
উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারী বলেছেন, 'আবু হাসেম খান চৌধুরী (ডালু) মহাশয় আজ রাত ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে পরলোকগমন করেছেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ। তাঁর প্রয়াণে মালদা তথা সমগ্র দেশ ও রাজ্যের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হল। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুগামীদের প্রতি জানাই গভীর সমবেদনা।'

