Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Birbhum Tillu Mondal। অডি, BMW-সহ 'পাথর' টুলুর ২৪২ গাড়ি বাজেয়াপ্ত! শাহরুখ

Birbhum Tillu Mondal। অডি, BMW-সহ 'পাথর' টুলুর ২৪২ গাড়ি বাজেয়াপ্ত! শাহরুখ

E News Bangla 2 weeks ago

Spread the love

Birbhum Tillu Mondal: বীরভূমের 'পাথর বাদশা' 11 ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সাতটি বাড়ি, দুটি পেট্রোল পাম্প, একটি ফার্ম-সহ টুলুর ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বাজেয়াপ্ত করা হয়েছে ২৪২টি গাড়ি। যে তালিকায় অডি, BMW-র মতো গাড়িও আছে। সবমিলিয়ে ইতিমধ্যে টুলুর ১৫০ কোটি টাকার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

'১৫ বছরের শাসনে স্রেফ বীরভূম থেকেই ১৫,০০০ কোটি টাকা রাজস্ব চুরি'

তিনি দাবি করেছেন, টুলুর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব চুরি হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনে স্রেফ বীরভূম থেকেই ১৫,০০০ কোটি টাকা রাজস্ব চুরি করা হয়েছিল। আর সেটা সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশ ছাড়া কোনওভাবে সম্ভব ছিল না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ না গেলে (এটা সম্ভব হত না)। (নির্দেশ গিয়েছিল যে) মিস্টার মণ্ডল ইউ আওয়ার ম্যান। তাই চোখ বন্ধ করে দিল সবাই।'

শাহরুখ খান, মুকেশ আম্বানিদের গাড়ির সংখ্যা কত?

আর টুলুর সেই বিপুল সম্পত্তি এবং গাড়ি বাজেয়াপ্ত হওয়ার ঘটনার পরে অনেকে বলিউড স্টারদের গ্যারেজে থাকা গাড়ির সংখ্যা নিয়ে মজা শুরু করেছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খানের ব্যক্তিগত গ্যারেজে ১২ থেকে ১৫টি গাড়ি রয়েছে বলে অনুমান করা হয়। আবার সলমন খানের নিজস্ব গ্যারেজে নাকি ১০ থেকে ১৫টি গাড়ি আছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকী মুকেশ আম্বানিদের গ্যারেজে ১৭০টির মতো বিলাসবহুল গাড়ি আছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

রাজ্য পুলিশকে সার্টিফিকেট শুভেন্দুর

তবে টুলুর ক্ষেত্রে শুধুমাত্র বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি। বাজেয়াপ্ত গাড়ির তালিকায় আছে মালবাহী গাড়ি। যিনি গত ৪ মে রাজ্যে পালাবদলের পরই বিদেশে পালিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টুলুর যোগসূত্র কতদূর পৌঁছেছিল, সেটা খুঁজে বের করা হবে। বাংলার পুলিশ কেন্দ্রীয় এজেন্সির মতোই দক্ষ। বাংলার পুলিশ যে দক্ষ, তা ফের প্রমাণিত হয়েছে। বাংলার পুলিশই সেই যোগসূত্র বের করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla