Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dwaipayan Das। লম্বা ছুটির পর ধারাবাহিকে ফিরলেন দ্বৈপায়ন

Dwaipayan Das। লম্বা ছুটির পর ধারাবাহিকে ফিরলেন দ্বৈপায়ন

E News Bangla 0 months ago

Spread the love

বিগত বহু বছর ধরে ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা দ্বৈপায়ন দাস। 'জয়ী', 'ভুতু', 'গৌরী এলো', 'ত্রিনয়নী', 'আপনজন', 'প্রথমা কাদম্বিনী' সহ বহু ধারাবাহিক অভিনয় করেছেন তিনি। সিরিয়াস চরিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কমেডি চরিত্রেও।

সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন দুই শালিক সিরিয়ালে।

তবে স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকে অভিনয় করার পর কার্যত নিজেকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিলেন অভিনেতা। কোনও ধারাবাহিক অথবা সিরিজে অভিনয় করতে দেখা যায়নি দ্বৈপায়নকে। অবশেষে আবার সেই বিরতি কাটিয়ে স্টার জলসার 'গঙ্গা' ধারাবাহিকের হাত ধরে ফিরে এসেছেন তিনি।কিন্তু কেন এতদিন নিজেকে দূরে রাখলেন তিনি? ক্যামেরা থেকে দূরে থাকলেও দ্বৈপায়নের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘাটলেই দেখতে পাবেন মাঝেমধ্যেই তিনি হারিয়ে যান অচেনা শহরের খোঁজে। ঘুরতে যেতে বড্ডই ভালোবাসেন তিনি। সেখান থেকে ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। এক কথায় অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ট্রাভেল ব্লগার বটে।

তাহলে কি শুধুমাত্র ব্লগিং করার জন্যই তিনি অভিনয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন? না, সেটা কারণ নয়। বরং কারণটা একেবারে অন্য। সম্প্রতি আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে দ্বৈপায়ন জানিয়েছেন, মায়ের অসুস্থতার জন্যই নিজেকে কাজের জগত থেকে সরিয়ে রেখেছিলেন তিনি। কিছু সময় আগেই মাকেও হারিয়েছেন তিনি। তাই ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে নিজেকে সময় দেওয়ার জন্যই লম্বা বিরতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন অভিনেতা।

যদিও তিনি অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে বারবার। পায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে হয়েছে নানান আলোচনা। যদিও নিজেদের ব্যক্তিগত একেবারে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন এই তারকা জুটি তাই সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে এগিয়েছে সেটা বোধগম্য হয়নি কারও।

প্রসঙ্গত, এই মুহূর্তে গঙ্গা ধারাবাহিকে অর্জুনের দাদার চরিত্রে অভিনয় করছেন দ্বৈপায়ন। অর্জুনের দাদা উদয়ন ভাইয়ের মতো উচ্চপদস্থ কর্মচারী নয়, বরং রান্না করতে বেশ পছন্দ করে সে। চরিত্রটি যে খুব ইতিবাচক সেই বিষয় নিয়ে সন্দেহ নেই তবে আগামী দিনে এটি ইতিবাচক থাকবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla