Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কোমায় থাকা স্বামীকে ফেরাতে মরিয়া চেষ্টা অসহায় স্ত্রীর

কোমায় থাকা স্বামীকে ফেরাতে মরিয়া চেষ্টা অসহায় স্ত্রীর

E News Bangla 1 week ago

Spread the love

পনারা ছিলেন বলেই আজ অবধি লড়াই করতে পারছি।আপনারা আমার সাথে না থাকলে আমি এই মানুষটিকে বাঁচাতে পারতাম না।দীর্ঘ ৭ মাস ধরে ভালোবাসার মানুষটিকে সুস্থ করতে লড়াই করে চলেছেন স্ত্রী সোমা শীল চ্যাটার্জী।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সার্বত্রিক ও সোমার ভালোবাসা।কোমায় শুয়ে রয়েছে স্বামী,আর সেই স্বামীকে আনন্দ দিতে প্রতি নিয়ত আদর,ভালোবাসা দিয়ে চলেছেন সোমা।জন্মদিন,প্রেম দিবস,বিবাহবার্ষিকী সব কিছুই পালন করেন হাসপাতালেই।স্বামী এখন এক চোখ খুলতে পারেন, আর এক চোখ দিয়েই স্ত্রী ভালোবাসা দেখে চলেন সার্বত্রিক।এমন করেও ভালোবাসা যায়,তা কোটি কোটি মানুষকে দেখিয়ে চলেছেন স্ত্রী সোমা।

হলদিরাম ক্রসিংয়ে ভয়াবহ বাইক দুর্ঘটনায় এক লেন থেকে আরেক লেনে ভোল্ট খেয়ে পড়েছিলেন সার্বত্রিক।তাঁর বাম দিকের ব্রেন ডান দিকে চেপে যায়,আর ডান চোখ বেরিয়ে আসে।তারপর থেকেই কোমায় সে।আজ সার্বত্রিক একটু একটু করে সুস্থ হচ্ছেন।কিন্তু সার্বত্রিককে সুস্থ করতে প্রতিদিন ৪০-৫০ হাজার করে লাগছে।যা সোমার পক্ষে একা জোগাড় করা সম্ভব নয়।বাড়িতে ১ বছরের শিশু,অসুস্থ শাশুড়ি, শ্বশুর।ছেলের বয়স যখন ৭ মাস তখন তার বাবার এই অবস্থা হয়।পাপার ছবি দেখলে আদো আদো গলায় পাপা বলে ডাকে শিশুটি।কিন্তু আজ সে পাপার ভালোবাসা পাচ্ছে না।সে অপেক্ষা করে থাকে পাপার আসার জন্য। আজ আপনারাই শুধু পারেন ছোট্ট শিশুটির পাপাকে ফিরিয়ে দিতে।যতটুকু সম্ভব ততটুকু ভিডিওর নিচে থাকা পিন কমেন্টের বিবরণে পাঠিয়ে সার্বত্রিককে তাঁর স্ত্রী, সন্তানের কাছে ফিরিয়ে দিন।আপনার সামান্য সাহায্য চ্যাটার্জী পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla