Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Madhyamik-HS Examinations। পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

Madhyamik-HS Examinations। পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

E News Bangla 2 days ago

Spread the love

Madhyamik HS Board Exam Reschedule 2027:

২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে পড়ুয়ারা, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সূচির সংঘাত এড়াতে পিছিয়ে যেতে পারে দুই বোর্ডের পরীক্ষাই। প্রাথমিকভাবে যে সূচি তৈরি হয়েছে, তাতে আগামী বছর ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরীক্ষা চলতে পারে ১৬ মার্চ পর্যন্ত। অন্যদিকে, উচ্চমাধ্যমিক শুরু হতে পারে ১৯ মার্চ থেকে। সেক্ষেত্রে ১২ এপ্রিল পর্যন্ত চলতে পারে পরীক্ষা। তবে এই দিনক্ষণ এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন বিকাশ ভবনে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।

২০২৭ সালের জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ২৫ জানুয়ারি থেকে। এই প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর সংশোধনীর কাজ-সহ পুরো প্রক্রিয়া ৫ মার্চ পর্যন্ত চলতে পারে। এদিকে গত জুলাই মাসে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। কিন্তু জনগণনার কাজের সময়সূচি সামনে আসায় সেই পরিকল্পনায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পরীক্ষা প্রায় ১৫ দিন পিছিয়ে যেতে পারে। শুধু তারিখ নয়, পরীক্ষার সময়েও বদলের প্রস্তাব রয়েছে (Madhyamik HS Board Exam Reschedule)। পরীক্ষার সময় নির্ধারণ করা হতে পারে বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত। তবে এই সূচি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। পর্ষদের তৈরি করা প্রস্তাবিত সূচি নবান্নে পাঠানো হচ্ছে। সেখানে আলোচনা ও সম্মতির পরই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।

Madhyamik HS Board Exam Reschedule

মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মাধ্যমিক শেষ হওয়ার দু'দিন পর অর্থাৎ ১৯ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে। পরীক্ষা চলতে পারে ১২ এপ্রিল পর্যন্ত। তবে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও দিনক্ষণ এখনও সম্ভাব্য পর্যায়েই রয়েছে (Madhyamik HS Board Exam Reschedule)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এবং বিজ্ঞপ্তির পরই পরীক্ষার্থীরা নিশ্চিতভাবে জানতে পারবেন পরীক্ষার সূচি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দীপক বর্মন বলেন, 'মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার যে রুটিন, জনগণনার জন্য তা নতুন করে তৈরি করতে হয়েছে। মাধ্যমিকের রুটিন প্রস্তাব করা হয়েছে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। উচ্চমাধ্যমিকের রুটিন ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। সময়টা একটু দীর্ঘ। অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাগুলোর জন্য এই সময় দেওয়া হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কারণ এই প্রস্তাবের ফাইল মুখ্যসচিবের কাছে যাবে।'

Follow Us on: YouTube

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla