Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেললেন বাবা!

মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেললেন বাবা!

E News Bangla 5 years ago

এক পাষণ্ড বাবা পাঁচ বছরের শিশু কন্যাকে ব্রিজ থেকে ছুড়ে ফেললেন। এক পুলিশ সদস্য ছুড়ে ফেলার এ দৃশ্য দেখতে পান। দেখার পরই আটক করা হয় সঙ্গে সঙ্গে ওই বাবাকে। চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করেন জল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে।

বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেন্ট পিটার্সবুর্গে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ বছরের মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেলা ওই ব্যক্তির নাম জন জনচাঙ্ক (২৫)। ঘটনার পরই তাকে আটক করা হয়।

তবে কেন নিজের মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেলেছেন, সে বিষয়ে এখনো কিছু বলেননি হত্যাকারী ওই বাবা। জানা গেছে, জনচাঙ্কের বিরুদ্ধে এর আগেও পারিবারিক নির্যাতন মামলা ছিল।

অন্য একটি মামলায় তিনি সাজাও খেটেছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla