Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ফের বিচ্ছেদের সুর নুসরাতের জীবনে!

ফের বিচ্ছেদের সুর নুসরাতের জীবনে!

E News Bangla 4 years ago

এখন সুখের সীমা নেই টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নতুন করে সংসার পেতেছেন।তিনি মা হয়েছেন এই প্রথমবার। আনন্দেই কাটছে তার দিন সঙ্গী ও সন্তান নিয়ে।

কিন্তু হঠাত্‍ বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেল নুসরাতের স্ট্যাটাসে! কিন্তু সেটা প্রেমের নয় সেটা হল বন্ধুত্বে।

মানে তার দূরত্ব তৈরি হয়েছে কোনো বন্ধুর সঙ্গে।

ইনস্টাগ্রামে নুসরাত লেখেন, 'যখনই কেউ সিরিয়াস হয় জীবনের লক্ষ্য সম্পর্কে, তখনই বন্ধু বিচ্ছেদ হয় আমার। সেই জন্য দুটো সিট থাকে বুগাটির (বিলাসবহুল গাড়ি) আর ৩০টি সিট থাকে বাসের।'

খুবই হাতেগোনা টলিউডে নুসরাতের বন্ধু। সেই বন্ধু হল অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছেন এদের মধ্যেই কি কেউ? পাওয়া যায়নি কোন উত্তর। এর কারণ হল তিনি কোন নাম উল্লেখ করেননি।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে গত এক বছর ধরে সংসার করছেন নুসরাত। তবে তারা বিয়ে করেছেন কিনা, জানা যায়নি। গত আগস্টে যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। কয়েক দিন আগে যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন। যেটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এরপর থেকেই কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে।

Post Views: 112

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla