Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার দাঁড়াল ৭.৮%

প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার দাঁড়াল ৭.৮%

E News Bangla 2 weeks ago

Spread the love

India GDP growth: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তারই মধ্যে গতি পেল ভারতের অর্থনীতি। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের প্রকৃত জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) বৃদ্ধির হার দাঁড়াল ৭.৮ শতাংশ। সোমবার প্রকাশিত সরকারি বিবৃতিতেই এই তথ্য সামনে এসেছে।

গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দার আঁচ পড়তে শুরু হলেও ভারতের আর্থিক বৃদ্ধির এই হার প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে।

জাতীয় পরিসংখ্যান অফিসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, '২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি-র সম্ভাব্য আর্থিক মূল্য ৮১.৩৬ লক্ষ কোটি টাকা হতে পারে। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে যে পরিমাণ ছিল ৭৫.৪৬ লক্ষ কোটি টাকা। ফলে বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ৭.৮ শতাংশ। জুনে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ৭ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। সংবাদমাধ্যম মানিকন্ট্রোল-এর উদ্যোগে করা একটি সমীক্ষা ১৭ জন অর্থনীতিবিদ যে মতামত দিয়েছিলেন তাতেও বৃদ্ধির হার ৭.৩ শতাংশে থাকতে পারে বলে উঠে এসেছিল। ওই সমীক্ষায় করা অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬ শতাংশ থেকে ৮ শতাংশের মধ্যেই থাকার কথা ছিল। ৫৮ জন অর্থনীতিবিদকে নিয়ে করা সংবাদ সংস্থা রয়টার্স-এর সমীক্ষাতেও আর্থিক বৃদ্ধির হার ৭.১ শতাংশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তব পরিসংখ্যান সবাইকে চমকে দিয়েছে।

অন্যদিকে, নামমাত্র জিডিপি (Nominal GDP) ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৮৮.২৭ লক্ষ কোটি টাকায়, যা গত বছর ছিল ৮০ লক্ষ কোটি টাকা। একই সঙ্গে ব্যাপক পারফরম্যান্স দেখিয়েছে গ্রস ভ্যালু অ্যাডেড (GVA)। প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিভিএ ৮.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩.৮২ লক্ষ কোটি টাকায়। আর নামমাত্র জিভিএ ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৮০.৫৩ লক্ষ কোটি টাকা। অথচ এই বৃদ্ধির হার নিয়ে অধিকাংশ অর্থনীতিবিদের হিসাবই মেলেনি। ২০২২-২৩ ভিত্তিবছর (Base Year) ধরে তৈরি হওয়া জাতীয় হিসাবের নতুন ধারার অধীনেই এই ত্রৈমাসিকের তথ্য প্রকাশিত হয়েছে। এমওএসপিআই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) এবং সংশোধিত শিল্পোৎপাদন সূচক (আইআইপি) যুক্ত করে নতুন সিরিজের ঘোষণা করেছিল।

প্রধানমন্ত্রীর বার্তা

আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়ার কৃতিত্ব দেশবাসীর সম্মিলিত শক্তিকেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একই সঙ্গে নাম না করে বিরোধীদেরও নিশানা করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, '২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ ছুঁয়ে যে নজরি সৃষ্টি করেছে তা অসম্ভবকে জয় করার মতোই। বিশ্বজুড়ে অনিশ্চয়তা, তেলের চড়া দাম এবং সরবরাহ নিয়ে সঙ্কটের মধ্যেও দেশের মানুষের সম্মিলিত শক্তিই বৃদ্ধির হারকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যাঁরা খারাপ বলে তাঁদের অবস্থা ফের একবার আরও খারাপ হল, ভারতের ঔজ্জ্বল্য আরও বাড়ল।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla