নাগাড়ে বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে জানানো হয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে তার পরেও।
এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমানার ওপরে অবস্থান করছে।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওই দিন দার্জিলিং-সহ তরাই ডুয়ার্সের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে।
এছাড়া উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ - ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
Post Views: 48

