Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Video। আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না সুন্দরীর দিদি সায়নীকে

Video। আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না সুন্দরীর দিদি সায়নীকে

E News Bangla 3 days ago

Spread the love

সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত সুন্দরী(Sundari)। না কোনও মেয়ে নয়,একটি গরুকে নিয়ে বহুদিন ধরে ভিডিও পোস্ট করতেন হুগলীর মলি চক্রবর্তী(Molee Chakraborty) ও তাঁর মেয়ে সায়নী চক্রবর্তী(Sayoni Chakraborty)। ধীরে ধীরে তাদের ফলোয়ার্স ৮ লাখ ছাড়িয়ে যায়।এছাড়াও কিছু মাস আগে নৈহাটি বড়মার মন্দিরে ভিআইপি কালচার নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল সায়নীকে।আর আজ সে না ফেরার দেশে।জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ নিজের ঘরে আত্মঘাতী হন সায়নী।প্রাণোচ্ছল, হাসিখুশি অল্প বয়সী মেয়েটির এমন করে চলে যাওয়া মেনে নিতে পারছে না নেটিজেনরা।সায়নী ও তাঁর মা মলিদেবী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললে দেখা যায় শেষ ১৪ ঘন্টা আগে অনেক গরুদের নিয়ে মজা করার ভিডিও।

খবর প্রকাশ্যে আসছে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর দীর্ঘদিন ধরে প্রেমঘটিত কোনও সমস্যা চলছিল। তার জেরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সায়নী। তবে এখনও তাঁর পরিবারের তরফে কোনও খবর সামনে আসেনি।তবে ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিল হাসিখুশি মেয়েটি সত্যি সবার জানা দরকার।তরতাজা মেয়েটির হয়ত এমন পরিণতি হওয়ার কথা ছিল না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla