এবেলা ডেস্কঃ
বৃষ্টিভেজা রবিবাসরীয় সকালে মুম্বইয়ের পালি হিলের বাড়িতে চার হাত এক হলো আমির খান ও গৌরী স্প্র্যাটের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দুপুর পৌনে একটা নাগাদ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সই করে নতুন জীবন শুরু করলেন এই যুগল। ছিমছাম সাজে রেজিস্ট্রি বিয়ের পর প্রকাশ্যে এসেছে নবদম্পতির প্রথম ছবি।
মিস্টার পারফেক্টশনিস্টের এই হাইপ্রোফাইল বিয়েতে শামিল হয়েছেন তাঁর তিন সন্তান জুনায়েদ, ইরা ও আজাদ। প্রবল বর্ষণ এবং গাছ ভেঙে পড়ার বিপত্তি উপেক্ষা করেই শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন রাজ ঠাকরে, আশুতোষ গোয়ারিকর ও ইরফান পাঠানের মতো ব্যক্তিত্বরা।
The post আবারও বিয়ের পিঁড়িতে আমির খান, গৌরীর হাত ধরে সারলেন হ্যাটট্রিক – এবেলা appeared first on এবেলা.

