Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বারুইপুর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, নজরবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - এবেলা

বারুইপুর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, নজরবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি এখন চরম উত্তাল। এই নৃশংস ঘটনার পর নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার তদন্তে দ্রুত ২ জনকে গ্রেপ্তার এবং পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা 'সিট' গঠন করা হয়েছে।

এদিকে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুর খবরও সামনে এসেছে।

পরিস্থিতি আরও জটিল হয় যখন ঘটনার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই আচমকা কালীঘাটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁকে দেখা করতে না দেওয়ার জন্যই এভাবে নজরবন্দি করা হয়েছে।

The post বারুইপুর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, নজরবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা appeared first on এবেলা.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ebela Live