এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গের চা শ্রমিকদের মানোন্নয়নে 'প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা' চালু করছে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন। চা বলয়ের সার্বিক উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।
এই বরাদ্দের মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে ১৭৭ কোটি এবং স্বাস্থ্য পরিকাঠামোয় ৭২ কোটি টাকা ব্যয় হবে। আধুনিক সুযোগসুবিধা সহ পাহাড় ও সমতলে ৩২১টি বিশ্রামাগার নির্মাণে ৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্য সরকারের এই বিশাল ঘোষণায় চা শিল্পে নতুন আশার সঞ্চার হয়েছে।
The post চা বলয়ে ৩১৩ কোটির মেগা প্রকল্প! শিক্ষা ও স্বাস্থ্যে বিপুল বরাদ্দ মুখ্যমন্ত্রীর – এবেলা appeared first on এবেলা.

