Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ইনস্টাগ্রামে ক্ষ মায় কাজ হবে না!" ২০ জুলাইয়ের পুলিশি 'বর্বরতা' নিয়ে প্রধানমন্ত্রীকে চরম বার্তা ককরোচ জনতা পার্টির! - এবেলা

"ইনস্টাগ্রামে ক্ষ মায় কাজ হবে না!" ২০ জুলাইয়ের পুলিশি 'বর্বরতা' নিয়ে প্রধানমন্ত্রীকে চরম বার্তা ককরোচ জনতা পার্টির! - এবেলা

এবেলা ডেস্কঃ

ত ২০ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করলেন ককরোচ জনতা পার্টির (CJP) কর্মী অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় কেবল ক্ষমা চাইলেই হবে না, আগে পুলিশি 'বর্বরতা'র দায় স্বীকার করে ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে বলেন, "শুধু ইনস্টাগ্রামে ক্ষমা চাইলে হবে না, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিন যাতে এই আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা সব কেস তুলে নেওয়া হয়।"

তিনি আরও জোর দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে যতদিন না ওইদিনের অন্যায় ও পুলিশি কঠোর দমনপীড়নকে প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে, ততদিন প্রধানমন্ত্রীর এই ক্ষমা চাওয়ার বার্তার কোনো গুরুত্ব বা যৌক্তিকতা নেই।

উল্লেখ্য, গত ২০ জুলাই ছাত্রদের আন্দোলনের ওপর যে কঠোর পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় রাজনীতি উত্তপ্ত। তার মধ্যে CJP নেতার এই বিস্ফোরক বক্তব্য পুরো বিষয়টিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ebela Live