এবেলা ডেস্কঃ
রাজ্যের কলেজগুলিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পোর্টালে প্রথম দফার ভর্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার ৩ লক্ষ ৮ হাজার ৭৯৩ জন পড়ুয়া সুযোগ পেয়েছেন, যা গতবারের তুলনায় অনেক বেশি। বিশেষত ছাত্রীদের ভর্তির হার ২৬.৪৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তিনি উচ্ছ্বসিত।
আগামী ৭ জুলাই কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে। যাঁরা প্রথম দফায় সুযোগ পাননি, তাঁদের জন্য ওই দিন থেকেই পোর্টালে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে। নতুন পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মুখ্যমন্ত্রী সর্বদা পাশে থাকার বার্তা দিয়েছেন।
The post কলেজে ভর্তিতে অবিশ্বাস্য রেকর্ড, একলাফে ২৬ শতাংশ বাড়ল ছাত্রীদের সংখ্যা! – এবেলা appeared first on এবেলা.

