এবেলা ডেস্কঃ
বিশ্বকাপের নকআউট পর্বে স্বপ্ন-সফর শেষ করে বীরের মর্যাদায় দেশে ফিরলেন কেপ ভার্দের ফুটবলাররা। স্পেন, উরুগুয়ে ও আর্জেন্টিনাকে প্রবল চাপে রাখা ভোজিনহাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ে অগণিত ভক্তের জনজোয়ার। চারদিক খোলা বাসে ঘোরানোর সময় ফুটবলাররাও সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে ও ছবি তুলে শুভেচ্ছা বিনিময় করেন।
সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার এই ছোট্ট দেশটি মাঠের লড়াইয়ে মন জেতার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক পুরস্কারও লাভ করেছে। ফিফার অংশগ্রহণ, প্রস্তুতি ও রাউন্ড অফ ৩২-এ পৌঁছানোর সব অর্থ মিলিয়ে তারা মোট ২৩.৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা পাচ্ছে। এই অর্থ দেশটির ফুটবল ফেডারেশনের পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।
The post মহাশক্তিধরদের কাঁপিয়ে দেওয়া আফ্রিকার সেই ছোট্ট দেশটির পকেটে এবার ২০০ কোটি টাকা – এবেলা appeared first on এবেলা.

