এবেলা ডেস্কঃ
পাকিস্তানের অত্যাচারে উত্তাল হয়ে উঠেছে অধিকৃত কাশ্মীর। দমনপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ এখন দাবানলের আকার নিয়েছে। পরিস্থিতি সামলাতে অন্তত ৬০০ সমাজকর্মী ও নেতা সওকত নওয়াজ মীরকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এর প্রতিবাদে কড়া চ্যালেঞ্জ ছুড়েছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি।
খাদ্য ও ওষুধের চরম সংকটে ভুগে ভারতের সাহায্য চাইল ক্ষুব্ধ জনতা। জেএএসি নেতা সর্দার আমান খান জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে আবেদন জানান, নিয়ন্ত্রণরেখা ভেঙে সাহায্যে এগিয়ে আসতে। শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চললে পাকিস্তানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
The post পাকিস্তানের বিরুদ্ধে দাবানল! সীমান্ত মুছে ফেলতে ভারতের সাহায্য চাইল অধিকৃত কাশ্মীর – এবেলা appeared first on এবেলা.

