এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। উত্তাল জলোচ্ছ্বাসের কারণে সোমবার পর্যন্ত দিঘা, তাজপুর ও মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে স্নান করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত বরাবর চলছে কড়া নজরদারি, মাইকিং এবং নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও সুন্দরবন উপকূলীয় এলাকাতেও তৎপর রয়েছে প্রশাসন। স্পিডবোটের মাধ্যমে নদীপথে পুলিশের লাগাতার টহল চলছে। আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
The post উত্তাল সমুদ্রে নামলেই ঘোর বিপদ! দিঘা ও সুন্দরবনে জারি কড়া নিষেধাজ্ঞা – এবেলা appeared first on এবেলা.

