Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আমেরিকায় মুখোশধারীর গুলিতে ভারতীয় নারী নিহত

আমেরিকায় মুখোশধারীর গুলিতে ভারতীয় নারী নিহত

ইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৬ মে : মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ভারতীয় মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। গুজরাটের বাসিন্দা মেঘনা প্যাটেল (৪৭) ডাকাতির চেষ্টার সময় এক মুখোশধারী ব্যক্তির গুলিতে নিহত হন। মেঘনা গত দশ বছর ধরে তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভার্জিনিয়ায় বসবাস করছিলেন।

মেঘনা ভার্জিনিয়ার একটি দোকানের কর্মী ছিলেন । সিসিটিভি ফুটেজ অনুযায়ী, একজন মুখোশধারী ব্যক্তি দোকানটিতে প্রবেশ করে। এরপর হামলাকারী দোকান ও তার আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করে মেঘনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। এরপর তাকে কাউন্টারে লাফিয়ে উঠে ক্যাশ রেজিস্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনাটি ২৭ সেকেন্ডের মধ্যে ঘটে।

দোকান থেকে গুলির শব্দ শোনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে মেঘনা মারা যান। এটি ডাকাতির চেষ্টা হলেও, মেঘনাকে ঠিক কী কারণে হত্যা করা হলো, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। পুলিশ এও সন্দেহ করছে যে, এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা ছিল। ঘটনার ফুটেজটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din