Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আত্মঘাতী বোমা হামলায় খতম ১২ পাকিস্তানি সেনাসহ ১৫ জন

আত্মঘাতী বোমা হামলায় খতম ১২ পাকিস্তানি সেনাসহ ১৫ জন

ইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ জুলাই : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার মানজি খেল চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জনের মৃত্যু হয়েছে । আরও ২৫-৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বলা হচ্ছে, এই হামলায় প্রথমে একটি গাড়িতে রাখা বিস্ফোরক (VBIED) ব্যবহার করা হয় এবং এরপর ভারী অস্ত্রের গুলিবর্ষণ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।আত্মঘাতী হামলাকারীরা একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এতে ১২ সেনা, দুই পুলিশ সদস্য ও একজন সরকারি কর্মকর্তা নিহত হন।

সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, "দেশের ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ জন বীর সন্তান চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন।"

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে যে, ৪০ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এবং তাদের ৪ জন যোদ্ধার মৃত্যুর কথাও স্বীকার করেছে। এদিকে, পাকিস্তানপন্থী সূত্র জানিয়েছে, সংঘর্ষ চলাকালে নিরাপত্তা বাহিনী ৪-৬ জন হামলাকারীকে নিষ্ক্রিয় করেছে।এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din