Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে হত্যার উদ্দ্যেশ্যে অপহরণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী : সূত্র

আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে হত্যার উদ্দ্যেশ্যে অপহরণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী : সূত্র

এই দিন 2 weeks ago

ইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ মে : আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যার নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর । সরকারি সূত্রগুলো জানিয়েছে যে, কোয়েটায় আত্মঘাতী হামলার ঘটনার পর পাকিস্তানি সেনাবাহিনী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে।নিখোঁজদের মধ্যে রয়েছেন বিলালের দুই ভাই-বাবুল ও উমর, তার দুই খুড়তুতো ভাই-রশিদ ও সাঈদ এবং তার মা।

এবং সেনাবাহিনী এখন ওই পুরো পরিবারকে হত্যার নির্দেশ জারি করেছে।

এই ঘটনার দুই মাস আগেই বিলাল শাহওয়ানির পরিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এবং প্রকাশ্যে তার সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করবছিল।তা সত্ত্বেও, পাকিস্তানি সেনাবাহিনী ওই পুরো পরিবারকে তুলে নিয়ে যায় এবং এখন কোনো আদালতে হাজির না করেই তাদের হত্যার নির্দেশ জারি করেছে।

মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে 'যৌথ শাস্তির' (collective punishment) একটি স্পষ্ট নজির হিসেবে অভিহিত করেছেন; যেখানে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই পরিবারের নির্দোষ সদস্যদের আটক করে রাখা হয়েছে এবং সর্বশেষ প্রাপ্ত প্রতিবেদনগুলো আরও বেশি উদ্বেগজনক।

তবে বালুচিস্তানে এ ধরনের চর্চা বা ঘটনা নতুন কিছু নয়। যখনই কোনো বালুচ স্বাধীনতাকামী যোদ্ধা কোনো হামলা চালান, তখনই স্থানীয় জনগণকে ভীতসন্ত্রস্ত করে তোলার উদ্দেশ্যে পাকিস্তানি সেনাবাহিনী তার পরিবারকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din