Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা

এই দিন 2 days ago

ইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ আগস্ট : নয়াদিল্লি থেকে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর বাংলাদেশের মাগুরায় সেদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।পুলিশ নিশ্চিত করেছে যে, বাড়িটিতে ভাঙচুর করা হয়েছে, বোমা ছোড়া হয়েছে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ।

হামলার মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো দাহ্য বস্তু ব্যবহার করে সাকিবের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয় । যদিও পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে।এতে কেউ আহত হননি বলে জানা গেছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে ।

এদিকে বিশ্বজুড়ে সমাদৃত একজন ক্রীড়া আইকন যদি চরমপন্থীদের হামলার শিকার হন, তাহলে বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলার অবস্থা কী ? এনিয়ে এখন প্রশ্ন উঠছে। অনেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে হিংসা, রাজনৈতিক হুমকি-ধমকি এবং নিরাপত্তাহীনতা তীব্রতর হয়েছে। তাঁদের কথায়, দেশটি জননিরাপত্তা ও বিচার ব্যবস্থার এক গুরুতর সংকটের সম্মুখীন।কোনো নাগরিককে তার রাজনৈতিক বিশ্বাসের কারণে ভয়ে ভয়ে বাঁচতে হচ্ছে । ধর্মীয় সংখ্যালঘুরা অস্তিত্ব সঙ্কটের মুখে পড়েছে বাংলাদেশে ।।

Tags:BangladeshBangladeshNewsHouseAttackShakibAlHasan

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din