এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৮ এপ্রিল : রেলস্টেশনের ঠিক পাশেই এক অজ্ঞাতপরিচয় মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়া জেলার নবদ্বীপে । আজ শনিবার সকালে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্লাটফর্মের শেষ প্রান্তে ঝোপের মধ্যে মহিলার দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ।
খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
জানা গেছে,বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্লাটফর্মের শেষ প্রান্তে রেললাইনের অদূরেই রয়েছে রয়েছে একটি দেশি মদের দোকান । আর ওই দোকানের ঠিক পিছনেই ঝোপের মধ্যে শাড়ি পরা এক অজ্ঞাতপরিচয় মহিলার বিবস্ত্র দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । শাড়ির নিচের দিকের অংশ সম্পূর্ণ উন্মুক্ত ছিল । বছর ৪০ এর ওই মহিলার হাতে শাঁখা-পলাও দেখা যায় । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।
এদিকে ঘটনার কথা কানে যেতেই ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী । তিনি বলেন,'এই হল শান্তির নবদ্বীপের শান্তির নমুনা । শান্তির নবদ্বীপে প্রাচীন মায়াপুরে বিজেপি করার অপরাধে সঞ্জয়কে পিটিয়ে মারা হয় । স্বরূপগঞ্জে জয় শ্রীরাম বলাতে পিটিয়ে মারা হয় । শান্তির নবদ্বীপে প্যাদরা পাড়ায় একটি মেয়েকে গণদর্শন করা হয় । এরকম অজস্র নমুনা আছে । এখন নবদ্বীপের সকালে বিকালে হয়তো বোম পড়ে না কিন্তু একটা চাপা সন্ত্রাস মানুষের মনে সর্বদাই বিরাজ করছে । সেটা সকাল বিকাল বোম পড়ার থেকেও আরো সাংঘাতিক ।' পাশাপাশি তিনি মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি করে বলেন, 'এখন মানুষ ভেবে দেখুক কি করবে ।'
পুলিশ জানিয়েছে মৃত দেওয়াটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । মহিলার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।
Tags:NabodwipNadiaNaked Women Body RecoverdSantipurVishnuPriya Halt Station

