এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০১ সেপ্টেম্বর : ব্যাংক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্টি (৩২)কে প্রলাশ্য রাস্তায় ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল আর এক মহিলা । পুলিশের ভাষ্যমতে, নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এক ছুরিধারী নারী এলোপাথাড়ি কুপিয়ে এরিন পিয়াসেন্টিকে হত্যা করে ।
হামলাকারীকে পামেলা সিসনেরোস নামে চিহ্নিত করেছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে,কুইন্সের বাসিন্দা পামেলা সিসনেরোস নামের ঘাতক নারীটি প্রথমে সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে এবং এর কিছুক্ষণ পরেই পিয়াসেন্টিকে আক্রমণ করেন ।
পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরা পুলিশকে ইশারা করে থামানোর পর কর্মকর্তারা সিসনেরোসের মুখোমুখি হন এবং তাকে বারবার দুটি ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দেন। কর্মকর্তারা জানান,তাতেও কাজ না হওয়ায় মহিলা দু'হাতে ছুরি ধরে তাদের দিকে এগিয়ে এলে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালান; পরে বেলভিউ হাসপাতালে সিসনেরোস মারা যান।।
Author : Eidin Desk,
Bank of AmericaInternational NewsNew Yorks Times SquarePresident Erin Piacenti Killed

