Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চাঁচলের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও বিজেপির উপ প্রধানসহ ১৪জন সদস্যের সদস্য পদ খারিজ করে দিল মহকুমা শাসকের আদালত

চাঁচলের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও বিজেপির উপ প্রধানসহ ১৪জন সদস্যের সদস্য পদ খারিজ করে দিল মহকুমা শাসকের আদালত

এই দিন 1 week ago

ইদিন ওয়েবডেস্ক,মালদা,০১ সেপ্টেম্বর : মাত্র ১২ দিনের মাথায় পদ হারালেন মালদার চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শম্পাছবি মন্ডল। শুধু তাই নয়, বিজেপির উপপ্রধান বাসুদেব ভুঁইয়া সহ মোট ১৪জন পঞ্চায়েত সদস্যের সদস্য পদ খারিজ করে দিল মহকুমা শাসকের আদালত । তার মধ্যে তৃণমূলের ৭,বিজেপির ৬ এবং ১জন কংগ্রেসের সদস্যপদ খারিজ করা হয়েছে বলে জানা গেছে ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের পরপর তিনটি সভায় হাজির ছিলেননা তারা। এনিয়ে গত মে মাসে প্রশাসনের দ্বারস্থ হয় তৃণমূলের সদস্য আব্দুল হক । সোমবার শুনানি হলে অভিযোগ প্রমানিত হওয়ায় পঞ্চায়েত আইনে ১৪ জন সদস্যের পদ খারিজ করে দেওয়া হয় ।

উল্লেখ্য,২০২৩ সালের ২৭ আসন বিশিষ্ট ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৬, কংগ্রেস ২, বিজেপি ৮ এবং ১ জন আরএসপি প্রার্থী তে জয়ী হন । বিজেপি ও তৃণমূল বোর্ড গঠন করে। প্রধান হন তৃণমূলের শম্পা রানী সিনহা ও উপপ্রধান হন বিজেপির বাসুদেব ভুঁইয়া। কিন্তু সম্প্রতি প্রধান শম্পারানীর বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূলেরই সদস্যরা । তলবি সভায় শম্পারানী অপসারিত হন । এরপর গত ১৯ আগষ্ট নতুন বোর্ডে প্রধান হন তৃণমূলের ছবি মন্ডল। কিন্তু প্রধান হওয়ার ১২ দিনের মাথায় তার সদস্যপদ খারিজ করে দেওয়া হল। এখন পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম কে পরিচালিত করবে তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ।।

ChanchalDistrict NewsKshempur Gram PanchayatMaldaWestbengal

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din