Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ধর্ম পরিচয় গোপন করে বিধবা মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে সম্পর্কে গড়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভাতারের এক যুবক

ধর্ম পরিচয় গোপন করে বিধবা মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে সম্পর্কে গড়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভাতারের এক যুবক

এই দিন 1 week ago

ইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ আগস্ট : নিজের প্রকৃত ধর্ম পরিচয় গোপন করে এক বিধবা মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে সম্পর্কে গড়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সেখ সুরোজ ।

তার বাড়ি ভাতার বাজারের কলপুকুর পাড় এলাকায়।

জানা গেছে,অভিযোগকারিনীর বাড়ি ভাতার থানা এলাকাতেই । প্রায় আড়াই বছর আগে পথ দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়। এরপর বিভিন্ন ছোটখাটো কাজ করে সংসার চালাতেন তিনি। মহিলার অভিযোগ, নিজের কাজের তাগিদে তাকে প্রায় দেড় বছর আগে ভাতার বাজারে যাতায়াত করার সময় সুরোজের সঙ্গে তাঁর পরিচয় হয় ।

মহিলার অভিযোগ,সুরোজ নিজেকে হিন্দু পরিচয় দেয় । তার কথায় ভরসা করেন তিনি । ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে । সেই সময় সুরজের প্রকৃত ধর্মপরিচয় জানতে পেরে তিনি সম্পর্ক থেকে সরে আসতে চান। তখন থেকেই সুরোজ তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু । এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ।

জানা গেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহিলার আপত্তিকর ছবি পোস্ট করে সেখ সুরজ । বিষয়টি নজরে পড়লে ভাতার থানার দ্বারস্থ হন ওই মহিলার । অবশেষে মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ বুধবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।।

Tags:bhatarBurdwanWestbengal

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din