Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দিল্লিতে পাঁচতলা ভবন ধসে একজনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে আটক বহু শ্রমিক

দিল্লিতে পাঁচতলা ভবন ধসে একজনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে আটক বহু শ্রমিক

এই দিন 5 days ago

ইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ জুলাই : দিল্লির রোহিনী সেক্টর ১৬-এর জি-৪ পকেটে নির্মাণাধীন একটি ভবন হঠাৎ ধসে পড়েছে। দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল । এতে একজন নিহত হয়েছেন এবং পাঁচ থেকে ছয়জন ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় এবং পুরো ভবনটি ধসে পড়ে। লোকজন সঙ্গে সঙ্গে পুলিশ ও অন্যান্য সংস্থাকে খবর দেয় বলে তারা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে দিল্লি পুলিশ, দমকল বিভাগ এবং এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ সরানোর জন্য ভারী যন্ত্রপাতিসহ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আহতদের অবিলম্বে হাসপাতালে স্থানান্তর নিশ্চিত করতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা দল পাঠানো হয়েছে।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din