এইদিন স্পোর্টস নিউজ,০২ মে : শুক্রবার রাতে রাজস্থানের 'পিঙ্ক সিটি' জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের ৪৩তম উত্তেজনাপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করেছে দিল্লি ক্যাপিটালস।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করে ।
ওপেনার যশস্বী জয়সওয়াল ৬ রান এবং বৈভব সূর্যবংশী মাত্র ৪ রান করে আউট হয়ে যাওয়ায় ভক্তরা হতাশ হয় । পরে, ধ্রুব জুরেলের ৪২ এবং অধিনায়ক রায়ান পরাগের ৯০ রানের ইনিংস দিল্লি ক্যাপিটালসের বোলারদের বিপাকে ফেলে দেয়। এই জুটির পতনের পর রবীন্দ্র জাদেজা ২০, ফেরেইরা ৪৭ এবং শুভম দুবে ৬ রান করলে রাজস্থান রয়্যালস ২২৫ রানের বিশাল এক স্কোর দাঁড় করায় দিল্লি ক্যাপিটালসের সামনে ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে সফল ছিলেন মিচেল স্টার্ক, যিনি ৩টি উইকেট নেন। জেমিসন, অক্ষর প্যাটেল এবং টি. নটরাজন প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস একটি ভালো ভিত্তি গড়ে দেয়, যেখানে ওপেনার পাথুম নিসঙ্কা ৬২ রান এবং কেএল রাহুল চিত্তাকর্ষক ৭৫ রান করেন।এরপর নীতীশ রানা ৩৩, ট্রিস্টান স্টাবস ১৮ এবং আশুতোষ শর্মা ২৫ রান করলে দিল্লি ক্যাপিটালস ১৯.১ ওভারে পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটে ২২৬ রান তোলে।।
Tags:Delhi Capital'sIndian Premiere Legue 2026Rajastan Royals

