Dailyhunt
ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

এই দিন 1 week ago

ইদিন ওয়েবডেস্ক,পাবনা,০৭ এপ্রিল : ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দুধর্ম গ্রহণ করার কারনে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীর ঘটনা । ত্যাজ্যপুত্রের নাম মহম্মদ সজল আলী ওরফে সজল সরদার। গ্রামেরই এক হিন্দু তরুনীর প্রেমের সম্পর্ক ছিল। যেকারণে ওই যুবক সম্প্রতি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে প্রেমিকাকে বিয়ে করেন।

আর এতেই চরম ক্ষিপ্ত হয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করে যুবকের বাবা মহম্মদ আজগর আলী সরদার। রবিবার পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি একটি হলফনামার মাধ্যমে এই ঘোষণা করেন ।

মহম্মদ সজল সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের আজগর আলীর একমাত্র সন্তান। হলফনামায় তিনি উল্লেখ করেন, তার পুত্র ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে কুমারী আরতি রাণীকে বিবাহ করেছে। বিবাহের পূর্বে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিক পাবনা হতে ১৫৪৯০ স্মারক অনুযায়ী হলফনামা সম্পাদন করে মো. সজল আলী ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেছেন। এই পরিবর্তনের সঙ্গে নতুন নাম হিসেবে তিনি 'সজল সরকার' গ্রহণ করেছেন।

আজগর আলী হলফনামায় আরও উল্লেখ করেছেন, তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে, অন্যের কোনো প্ররোচনায় নয়, তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে মহম্মদ সজল আলী সরদারকে ত্যাজ্য করছেন। ভবিষ্যতে তার মৃত্যুর পরও তিনি তার কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির অংশীদার হবেন না। এছাড়া, যদি সে কোনোভাবে কোনো দাবি করে, তা আইনত গ্রহণযোগ্য হবে না।

এই হলফনামার মাধ্যমে সজল সরদারকে তার পিতা সম্পূর্ণভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন এবং ভবিষ্যতে তার সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো অধিকার থাকবে না।।

Tags:BangladeshMuslim Youth Converted HinduismPabna

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din