Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইউনিফর্ম পরে 'আরশোলা'দের  বিক্ষোভে অংশ নেওয়ায় শের সিংকে বরখাস্ত করেছে উত্তরাখণ্ড পুলিশ

ইউনিফর্ম পরে 'আরশোলা'দের বিক্ষোভে অংশ নেওয়ায় শের সিংকে বরখাস্ত করেছে উত্তরাখণ্ড পুলিশ

এই দিন 1 week ago

ইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,০৫ আগস্ট : দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ চলাকালে উর্দি পরা অবস্থাতেই মঞ্চ থেকে পদত্যাগ করা উত্তরাখণ্ড পুলিশের বরখাস্ত কনস্টেবল শের সিংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পিথোরাগড় পুলিশ শের সিংকে চাকরি থেকে বরখাস্ত করেছে। বিভাগীয় তদন্তে পিথোরাগড়ের পুলিশ সুপার অক্ষয় প্রহ্লাদ কোন্ডে উত্তরাখণ্ড পুলিশ আইন, ২০০৭ এবং রাজ্য কর্মচারী আচরণ বিধি, ২০০২ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

পিথোরাগড়ে কনস্টেবল হিসেবে কর্মরত শের সিংকে আগেই বরখাস্ত করা হয়েছিল। সম্প্রতি তিনি দিল্লির জন্তর মন্তরে সিজেপি-র এক প্রতিবাদ সমাবেশে পুলিশের পোশাক পরে মঞ্চে উঠেছিলেন এবং সিজেপি-র সমর্থনে ভাষণ দেওয়ার সময় তাঁর পদত্যাগের ঘোষণা করেন । এর পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ড পুলিশ একটি তদন্ত শুরু করেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর কুমায়ুন রেঞ্জের আইজি নিবেদিতা কুকরেতি জানিয়েছিলেন যে, শের সিং ২০২৬ সালের ২৮শে জুন থেকে পিথোরাগড়ে অনুপস্থিত ছিলেন। পিথোরাগড়ের পুলিশ সুপার তাঁকে একটি নোটিশ দিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায়, ২০২৬ সালের ২০শে জুলাই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিভাগীয় তদন্ত এবং প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে, শের সিংয়ের আচরণ গুরুতর অসদাচরণ হিসেবে প্রমাণিত হয়েছে। তাই, পুলিশ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জনআস্থা বজায় রাখার জন্য তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শের সিংয়েরও একটি অপরাধমূলক অতীত রয়েছে। তিনি কুখ্যাত প্রবীণ বাল্মীকি গ্যাং সম্পর্কিত একটি জমি দখলের মামলায় অভিযুক্ত। হরিদ্বারের গঙ্গানাহার থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে । আইজির মতে, এই মামলাতেই শের সিংকে ১৫ সেপ্টেম্বর, ২০২৫-এ গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। বেশ কয়েক মাস জেলে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পান।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din