Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
খোমেনির শেষকৃত্য মিটতেই  ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড়ো হামলা চালালো  আমেরিকা

খোমেনির শেষকৃত্য মিটতেই ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড়ো হামলা চালালো আমেরিকা

এই দিন 6 days ago

ইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৯ জুলাই : খোমেনির শেষকৃত্য মিটতেই ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড়ো হামলা চালালো আমেরিকা। সেন্টকমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র বুধবার রাতে ইরানের ওপর চালানো হামলায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র, নৌ সক্ষমতা এবং উপকূল বরাবর অবস্থিত সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে কয়েক দিন বা কয়েক সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ফক্স নিউজ জানিয়েছে,ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা চালানোর পর একটি ইরানি বন্দর থেকে ধোঁয়া উঠছে।হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানকে লক্ষ্যবস্তু করেছে বলে জানানোর পরই এই হামলাগুলো চালানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার সতর্ক করে বলেন, সর্বশেষ এই অভিযানটি ছিল "প্রতিশোধমূলক" এবং তিনি সতর্ক করে বলেন যে, "এমনটা আবার ঘটলে পরিস্থিতি আরও অনেক বেশি ভয়াবহ হবে।"

এই পরিস্থিতিতে কুয়েত ও বাহরিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে। ইরানের পার্লামেন্টের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পালটা 'কঠোর জবাব' দেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে সূত্রের খবর, মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din