Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মধ্যপ্রাচ্য জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি, আলোড়ন আমেরিকা ও ইসরায়েলে

মধ্যপ্রাচ্য জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি, আলোড়ন আমেরিকা ও ইসরায়েলে

ইদিন আন্তর্জাতিক ডেস্ক,২০ সেপ্টেম্বর : গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে । খবর অনুযায়ী, ইরান তার সশস্ত্র বাহিনীকে (যার মধ্যে আইআরজিসি, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী অন্তর্ভুক্ত) সর্বোচ্চ বা 'কোড ১০০' সতর্কাবস্থায় উন্নীত করেছে। এদিকে ট্রাম্প ক্যাম্প ডেভিডে তাঁর সফর সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরে এসেছেন।

খবর অনুযায়ী, নেতানিয়াহুও তাঁর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে গেছেন। পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় ওই অঞ্চলে অবস্থিত মার্কিন মিশনগুলো আমেরিকানদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করছে। এছাড়া ইতালি আলাদাভাবে সৌদি আরবে অবস্থানরত তাদের নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য ।

এদিকে ইরানের 'খাতাম আল-আম্বিয়া' যৌথ সামরিক কমান্ড আজ রবিবার সতর্ক করে দিয়েছে যে, ওয়াশিংটন যদি দেশটির বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ধারাবাহিক আক্রমণের মুখে পড়বে। সামরিক কমান্ডটি বলেছে, "কোনো বিধিনিষেধ বা বিবেচনার তোয়াক্কা না করেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক, কার্যকর ও যন্ত্রণাদায়ক আক্রমণ চালানো হবে।"

এতে বলা হয়, ইউরোপে অনুষ্ঠিত একটি বৈঠকে ওয়াশিংটন-অঞ্চলের কয়েকটি দেশের সম্মতিক্রমে-ইরানের বিরুদ্ধে পুনরায় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কোনো হামলায় সমর্থনকারী আঞ্চলিক দেশগুলোকে হামলার অংশীদার হিসেবে গণ্য করা হবে এবং তারা "ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কাছ থেকে আর কোনো সংযম বা নমনীয়তা আশা করতে পারবে না।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din